নিজস্ব সংবাদদাতা:
জুম্মার নমাজে না গিয়ে গিয়েছিলেন পিকনিক করতে। ধরা পড়তেই মাথার ওপর নেমে এল শাস্তির খাঁড়া। এক মাসের জেল সঙ্গে মোটা জরিমানা।
ঘটনাটি মালেশিয়ার। মুসলিমদের জন্য শরিয়তের আইনই সেখানে শেষ কথা। অন্য ধর্মাবলম্বীদের জন্য আইনের ভিন্ন ব্যবস্থা থাকলেও মুসলিমদের জন্য শরিয়তের কঠোর অনুশাসন।
দুই অভিযুক্ত অবশ্য এখন জামিনে আছেন। এমনিতে এই অপরাধের শাস্তি দু’বছরের জেল। তাদের শরিয়তি আইনজীবী জামিনের ব্যবস্থা করলেও মোটা জরিমানা আটকাতে পারেননি। ডলারের হিসেবে প্রায় ৬০০ ইউএস ডলার গচ্চা গেছে দুই বন্ধুর।
আবার পিকনিক?
‘কি বলিস ফের হপ্তা?
তৌবা নাক খপতা! ‘
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news