Breaking News
Home / TRENDING / বাঙালির বিলেত জয়! লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার খেতাব ছিনিয়ে নিল বাংলা

বাঙালির বিলেত জয়! লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার খেতাব ছিনিয়ে নিল বাংলা

ওয়েব ডেস্ক:

বাংলায় বাংলা মিডিয়াম যতই কল্কে না পাক সে জিতে নিল লন্ডন। এবার লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার সরকারি খেতাব পেল বাংলা। রবীন্দ্র-নজরুলের, রফিক-জব্বররের ভাষাকে স্বীকৃতি দিল ব্রিটিশরা। প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনের শহরের একটি সমীক্ষায় দেখা যায়, ইংরেজির পর লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ভাষা সেটি হল বাংলা।

স্বভাবতই বঙ্গভাষার এমন বিলেত জয়ে খবরে খুশি গঙ্গা ও পদ্মাপাড়ের বাঙলি। এ তো একপ্রকার শাসকের উপরেই রাজত্ব! উল্লেখ্য, সিটি লিট নামের একটি সংস্থা এই সমীক্ষা করে। সেখানেই দেখা যায়, ইংরেজির পর লন্ডনের জনপ্রিয়তম ভাষা বাংলা। এরপর স্থান পেয়েছে পোলিশ ও তুর্কি। প্রসঙ্গত, লন্ডনের প্রায় ৩ লক্ষ ১১ হাজার মানুষ এমন রয়েছেন যারা ইংরেজিতে কথা বলেন না। দেখা যাচ্ছে এদের ৭১ হাজার ৬০৯ জন মানুষ কথা বলেন বাংলায়। যেহেতু লন্ডনে প্রচুর প্রবাসী বাঙালির বাস। দুই বাংলা থেকেই বহু মানুষ ব্রিটেনে যান। সে কারণেই বাংলা ভাষার এমন দাপট।

অবশ্য কেবল লন্ডন বলে নয়, পৃথিবীর জনপ্রিয়তম ভাষাগুলির মধ্যে বর্তমানে সপ্তম স্থানে আছে বাংলা। এই গ্রহের প্রায় ২৬ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ফ্রেঞ্চের পাশাপাশি বাংলা ভাষাকেও অনেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা বলে গণ্য করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *