Breaking News
Home / TRENDING / দাবানল: এদিকে পিঁয়াজ যখন ১২০ ওদিকে তখন টমেটো হতে চলেছে ৩০০

দাবানল: এদিকে পিঁয়াজ যখন ১২০ ওদিকে তখন টমেটো হতে চলেছে ৩০০

নিজস্ব সংবাদদাতা:

এদিকে পিঁয়াজ (Onion) যখন ১২০ টাকা কিলো ওদিকে টমেটো (Tomato) তখন প্রতি কিলো ৩০০ টাকা। পিঁয়াজের মতো না হলেও রান্নাঘরে টমেটোর গুরুত্বও কম নয়। সেই টমেটো এবার তিনশ টাকা কিলো। তরকারিতে দেবার জন্য নিদেন পক্ষে ২০০ গ্রাম টমেটো কিনে বাড়ি ফিরতেও পকেট থেকে খসবে কড়কড়ে ষাটটি টাকা।
সরকারের ভূমিকায় বীতশ্রদ্ধ মানুষ। তবে কী করলে সুরাহা হবে তা বোঝার সাধ্য তাদের নেই। সাধে আর স্বাদে মানিয়ে নেওয়া ছাড়া তারা আর কী বা করতে পারেন!
প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলেই যে বাজারে দাউ দাউ দাবানল, তা তারা বুঝলেও পরিত্রাণের পথ এখনও অধরা।
বিশেষজ্ঞরা দায়ী করছেন তিনটি বিষয়কে। গ্লোবাল ফুড ইনফ্লেশন, ঋতু বদল ও ফঁড়েদের ‘শয়তানি’। এর সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার মাসুল তো গুনতেই হচ্ছে।
ভারতে যখন পিঁয়াজের ঝাঁঝ কাঁদাচ্ছে, পাকিস্তানে তখনই বাজারের থলে রক্তাক্ত হচ্ছে টমেটোর রসে!
পাকিস্তানে টমেটো তিনশ টাকা প্রতি কিলো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *