ওয়েব ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে আজ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হবে। মঙ্গলবার ডেমোক্রেটিক সাংসদ স্ট্যানি হোয়ার এ কথা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোয়ার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা নিয়ে ডেমোক্রেটিক সাংসদের ওপর কোনো রকম চাপ প্রয়োগ করা হবে না। অন্যদিকে স্পিকার ন্যান্সি পেলোসি সাংসদদের চিঠি লিখে জানিয়েছেন, ভোটাভুটির দিন আমি সংবিধান প্রদত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী জো ব্রিডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি আইনের উলঙ্ঘন করেছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প নিজের ভুল স্বীকার করতে নারাজ। বুধবার ভোটাভুটির পর যদি ট্রাম্প হেরে যান, তবে সিনেটের সদস্যদের নিয়ে বৈঠক করে ট্রাম্পকে অপসারিত করা হবে বলে জানান ডেমোক্রেটিক সাংসদরা। তবে আমেরিকার সংসদে ডেমোক্রেটিক সাংসদের থেকে রিপাবলিকান সাংসদদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news