Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / সুমন গুণের কবিতা

সুমন গুণের কবিতা

 সুমন গুণ

দেবীপক্ষ

দূরের বারান্দা থেকে মাঝেমাঝে হাত নেড়ে, একটু দাঁড়িয়ে,
তারপরে, ঘরে চলে যেতে। আলো জ্বলে উঠত ঘরে।
চারপাশে সুধা ছিল, দেবীপক্ষ ছিল। মাঝে মাঝে
বিত্ত ও ব্যঞ্জনা নিয়ে সর্বার্থে প্রস্তুত ছিল ধ্বনি ও তৈজসপত্র, বিপন্ন লেঠেল।
এসবই কল্পনামাত্র, কল্পনার মধ্যে আরও কিছু
ঘর থাকে, ঘরের অধিক কিছু আন্দোলন থাকে
আন্দোলনপ্রিয় কিছু বন্ধু ও সেবক থাকে
চিত্রকল্পময়।
চিরকালই বন্ধুত্বপ্রবণ, আমি তাই
বাদ্য ও বন্দনা নিয়ে রাজপথে, মধ্যদিনে, শোভাযাত্রা করি
জনতা মর্ষকামী, টের পাই, আমি তবু দূরের জোয়ার
লক্ষ করে, সবিস্ময়ে এবং সরবে
দেবীর প্রচারকার্যে ঊর্ধ্ববাহু, দিব্য হেঁটে যাই

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *