Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / স্বপন রায়ের কবিতা

স্বপন রায়ের কবিতা

 স্বপন রায়

উদাসীন মল্ট

পাঁজর ফুঁড়ে বেরিয়ে যাওয়ার আগে, বুলেটবেগানা

কোথায় যায়
রোদ সরোদ অব্দি যায়,  নাকি
সামান্য স্রোত চোখের
যেখানে কুহকমেশা চা
নির্ভারচিত মেয়েটির হাতে তুচ্ছ বারুদ

পাঁজর খুলছে ঘি ঘি টিশার্ট
সয়ে যাওয়া ফুল
বয়ে যাওয়া নদীর তাকে ভাসবে যখন
বুলেটও আর্দ্র হল

ফুঁড়ে যাওয়া কী অবাক ফুটে ওঠাও হল
বিকেল উপমায় দাঁড়িয়ে
ঝরে যাবে কিনা
এসবই বুলেট না হলে, মেয়েটি না হলে, আবার
আরও একবার পাখির কাছেই
তবে নীড় খুঁজল না

সন্ধ্যামাজারঙ
রঙটং
সেই বারুদের, যে বারুদ কাঁকনসম্ভবা
একাকী…

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *