সুদীপ্ত দাশ
মেঘ আর ওষ্ঠ বাগিচা
প্রতিরাতের মতো আজকেও বেঁচে ফেরা।
অথচ না ফিরলেও চলতো!
এভাবে মরা সাহেবের মতো মরে-বেঁচে কার ভালো লাগে?
কে চায় নিজেকে ছেড়ে আমাকে বাঁচাতে!
অথচ ঘুমের সময় হলে আমাকেই প্রতিরাতে ভাবে।
যে কোনও জোনাকি জোছ্না আর কতদিন ভালো লাগে ?
পশম খোলসে মোড়া প্রতিটা হৃদয়, প্রতিদিন নিজেকেই চেনে।
প্রতিরাতে ঘর্ষিত মেঘ আর বৃষ্টিসুধারা জানে,
মৃত্যুর আরেক নাম আপেল বাগান, আমি তার ওষ্ঠ বাগিচা…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news