Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / কবিতাগুচ্ছ, সুব্রত রায়চৌধুরী

কবিতাগুচ্ছ, সুব্রত রায়চৌধুরী

 সুব্রত রায়চৌধুরী

 

ঈশ্বর

সন্ধ্যার এক কোণে কুপি আড়ালে উনুন।

এখানে কাঠ, ঘুঁটে, কেরোসিন তিন দিন আগুন জ্বলেনি।

সন্ধ্যার এক কোণে কুপি
আগুন জ্বালাবার ঈশ্বর
ঘুমিয়েছে সেইখানে।

 

তর্পণ

এই কার্তিকের উঠোনে
একা শুয়ে আছো।

পায়ের গোড়ালি ছুঁয়ে
শেষ চরণামৃত
ঝরে পড়ছে মাটিতে।

অগ্নিস্নানে চলে গেলে তুমি…

সেই থেকে কুশ হাতে
বসে আছি আমি…..

 

নৈঃশব্দের ঝড়

শোকের কোনও অর্থ নেই।

ছেলেবেলায় ঠাকুমা যখন
শাঁখা-পলা ভেঙে উঠোনে এসে বসেছিলেন, তখন
গায়ে এসে লেগেছিল
শোকের বাতাস।

যেদিন গুলিতে মরে গেল তরতাজা কয়েকটা তরুণ, আর আমরা
কালো ব্যাজ পরে হাঁটলাম
সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলেজ স্ট্রিট,
সেদিন বুকে এসে লেগেছিল
শোকের উত্তাপ।

শোকের কি কোন অর্থ আছে
শোক কি কথা বলে
প্রতীকে, ব্যঞ্জনায়?

শোক এক নৈঃশব্দের ঝড়!
শত্রুর দূষণমুক্ত লোকালয় ,
যেখানে অবিরাম কাটা ঘুরছে,
শোনা যাচ্ছে ,

ঘড়ির নিঃশ্বাস।

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *