Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / সুবোধ সরকারের কবিতা

সুবোধ সরকারের কবিতা

 সুবোধ সরকার

কৃষ্ণ

ভালবাসা ঘর পেলে, ভালবাসা আর
অত ভালবাসতে পারে না।
বারোশ স্ক্যয়ার ফিট তাকে খুন করে।
কৃষ্ণ আজও পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে ।

আইন অমান্য করা যমুনার তীরে
যে বাঁশি বাজিয়েছিলে তুমি
সে বাঁশি এখনো শোনা যায়
শহরে বন্দরে, গ্রামে, পার্ক স্ট্রিটে, গাছের তলায়।

আমার ভেতরটা আজও কী রকম করে
কৃষ্ণ আজও বৃষ্টি হয়ে ঝরে।
বারোশ স্ক্যয়ার ফিট পেল যারা, যারা পেল বাড়ি
দুটো ডেডবডি আজ সুখের সমুদ্রে দেয় পাড়ি।

ভালবাসা আগে আসে, মনুষ্যত্ব আসে তারপরে
কৃষ্ণ আজও পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে।

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *