Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / হিন্দোল ভট্টাচার্যের কবিতা

হিন্দোল ভট্টাচার্যের কবিতা

 হিন্দোল ভট্টাচার্য

সবিনয় নিবেদন

যে কোনও চিঠির মানে বহুদূর নির্জনতাপ্রিয়
একটি ঘর, এককোণে টেবিলের পাশে এলোমেলো
একাকী কলম, যার কালি থেকে রক্ত ঝরে পড়ে।

খোপ কাটা কাটা ঘর, সকলেই ভীষণ আলাদা
ঈশ্বরবিশ্বাসী, তাই লণ্ডভণ্ড মুক্তি খুঁজে খুঁজে
আসলে হয়রান, নিঃস্ব, বিষাদের দরজা খুলে দেয়।

বিষাদ, আলোর ছোঁয়া দিলে, তবে চোখে জল আসে।


যে ঘর কোথাও যায় না, তারও আছে কয়েক হাজার
মহাদেশ, দেওয়ালের গায়ে তারা ঘাপটি মেরে থাকে।
আদিগন্ত মেঝে, তার চারদিকেই কঠিন পাঁচিল…

ঈশ্বর রয়েছে বসে পাঁচিলের ওপাড়ার ঘরে।

কান পাতলে শোনা যায় তার গলা পাখির ভাষায়
অথবা গুঞ্জনপ্রিয় কোলাহলে ভাষা হয়ে আছে।

যে ঘর কোথাও যায় না, তারও আছে নিজের ঈশ্বর।


যেটুকু বাতাস পারো, যেটুকু আগুন পারো হাতে
যেটুকু কবর পারো, যেটুকু শ্মশান পারো বুকে
চোখের ভিতরে নাও, জ্বলে ওঠো অন্ধকার হ’লে।
উৎসব, তোমার ধর্ম, ভিড়ের ভিতরে মিশে গেলে
নির্জন, একাকী হয়। সময় নিশির মতো ডাকে।

তুমি ভাবো দিকভুল হবে কিনা এমন রাস্তায়—
যেখানে তোমার আলো, সব রাস্তা সেখানেই শুরু…

 

শীর্ষ ছবি: বেটি ডিকেনশন

Spread the love

Check Also

পাহাড় মন আর উন্নয়ন

      কৃষাণু নস্কর :   পাহাড় মন আর উন্নয়ন এখন এখানে পাহাড় কেটে …

চালচিত্র …

কোজাগরী: চালচিত্র …   নিরঞ্জনের আলো থেকে ফুল ফোটার আওয়াজ … পড়ন্ত বিকেলে অফিস যাত্রীর …

আমার মৃত্যুর জন্যে …

  রঙ্গীত মিত্র :   আমার মৃত্যুর জন্যে … বাফামেট জেগে আছে। কে যেন প্রাগৈতিহাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *