Breaking News
Home / Uncategorized (page 9)

Uncategorized

দু’টাকা নয়, এক টাকায় চাল দেওয়ার ভাবনায় খাদ্য দপ্তর, অপেক্ষা মুখ্যমন্ত্রীর অনুমোদনের

সূর্য সরকার। রাজ্যে প্রায় পৌনে আট কোটি রেশন গ্রাহক দু’ টাকা কেজি দরে চাল পান। ওই রেশন গ্রাহকদের জন্য চালের দাম কেজিতে আরও এক টাকা করে কমানোর কথা বিবেচনা করছে রাজ্য সরকার। এটা কার্যকর হলে ওই রেশন গ্রাহকরা এক টাকা কেজি দরে চাল পাবেন। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য …

আরও পড়ুন »

সিএএ-র সমর্থনে মোদীকে এক কোটি চিঠি পাঠাবে রাজ্য বিজেপি

নীল রায়। পশ্চিমবঙ্গ থেকে সিএএ-র (CAA) সমর্থনে এক কোটি চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে পাঠাচ্ছে বিজেপি। নতুন বছরের শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে জনমত গঠনে নামছে গেরুয়া শিবির। সিএএ-’র সমর্থনে কলকাতায় মহামিছিল কর্মসূচি সেরে দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্য বিজেপির (BJP) শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে অল্প সময় …

আরও পড়ুন »

“রাজ্যের শিক্ষা ব্যবস্থার ডিএনএ পচে গিয়েছে।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সম্মুখীন হয়ে টুইট রাজ্যপালের

নীল রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। টুইটের তিনি লেখেন, “শিক্ষাব্যবস্থাও একদম ভেঙে পড়েছে। মুষ্টিমেয় কয়েকজন আগুন নিয়ে খেলছেন। আর এখানকার উপাচার্য কোনও কাজ করছেন না। তিনি রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছেন। …

আরও পড়ুন »

ব্রেকিং নিউজঃ দেশদ্রোহী মামলায় ফাঁসির সাজা হল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতির

নিজস্ব সংবাদদাতা:   দেশদ্রোহী মামলায় ফাঁসির সাজা হল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনা প্রধান পারভেজ মুশারফের। মঙ্গলবার তাঁর ফাঁসির সাজা ঘোষণা করেন লাহোর হাইকোর্টের তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ।  ২০০৭ সালে ৩ নভেম্বর মুশারফের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। ২০১৩ সাল থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। এই বছর নভেম্বর থেকে নিয়মিত ওই …

আরও পড়ুন »

কলকাতায় আগামী সপ্তাহে ধরা দিতে পারে শীতের আমেজ

সূর্য সরকার। পশ্চিমী ঝঞ্ঝা কারণে উত্তরের হাওয়া এ রাজ্যে ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে যেই কারণে রাজ্যে শীতের দেখা নেই । ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়ে গেলেও এখনও শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। শনিবার কুয়াশার হাত ধরেই সকাল হয়েছে শহর কলকাতা (Kolkata)। ভোরের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকায় দৃশ্যমানতা অভাব ছিল।আগামীকাল অর্থাৎ …

আরও পড়ুন »

না বলা বাণী! আমের চিন্তা মুকুল করে না, সে সুগন্ধ ছড়ায়

ডম্বরুপাণি উপাধ্যায়:   তাঁকে যাঁরা ভালোবাসেন তাঁরা চিন্তিত। এতটাই চিন্তা যে পরিচিত সাংবাদিকদের ফোন করে জিজ্ঞাসা করছেন তাঁর খবর। তাঁর খবর মানে দল থেকে তিনি কোনও স্বীকৃতি পাচ্ছেন কি পাচ্ছেন না, সেই খবর।    ‘দাদা কি কোনও পজিসন পাচ্ছে? আপনার কাছে কোনও খবর আছে?’ মালদা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ কিংবা কুচবিহার, …

আরও পড়ুন »

শোভনের জমানার দমকলের অডিট রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন দমকলমন্ত্রী সুজিত

সূর্য সরকার। শোভন চট্টোপাধ্যায়ের দমকল মন্ত্রী থাকাকালীন ফায়ার অডিটের ক্ষেত্রে একাধিক গলদ রয়েছে। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) । এদিন মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত সারা রাজ্য জুড়ে প্রায় ১৪০০ ফায়ার অডিট হয়েছে। সেখানে প্রায় ৫০ শতাংশ ফায়ার অডিটের ক্ষেত্রে একাধিক গলদ রয়েছে। সেক্ষেত্রে নতুন করে অডিট …

আরও পড়ুন »

কর্নাটকের জয়ে অক্সিজেন পেল ঝাড়খণ্ডের বিজেপি

নিজস্ব সংবাদদাতা। কর্নাটকের উপনির্বাচনে বড়সড় জয়ে অক্সিজেন পেল বিজেপি (BJP)। উপনির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১২টি আসনে বিজেপি জিতেছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। ফলে ইয়েদুরাপ্পার সরকার টিকে থাকা নিয়ে আর কোনও সংশয় রইল না। উপনির্বাচনের পর ২২৪টি আসনের কর্ণাটক বিধানসভায় বিজেপি পৌঁছে গেল ১১৮-য়। যা ম্যাজিক ফিগার ১১৩-র চেয়ে অনেকটাই বেশি। আর এই …

আরও পড়ুন »

এখনই ভাঙা হচ্ছে না টালা ব্রিজ

সূর্য সরকার। এখনই ভাঙছে না টালা সেতু। তার জন্য আগে হবে বিকল্প পথের ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে তড়িঘড়ি টালার সেতু ভাঙা ঠিক হবে না বলে মনে করছে কেএমডিএ। উত্তর কলকাতার ক্যানাল সেতু এবং চিৎপুর সেতু মেরামতির পরই পূর্ত দফতরকে টালা সেতু ভাঙার কথা জানাবে কেএমডিএ (KMDA)। সংস্থা সূত্রে …

আরও পড়ুন »

এবার আমার মেয়ের আত্মা শান্তি পেল, বললেন মৃত পশুচিকিৎসকের বাবা

ওয়েব ডেস্ক: হায়দরাবাদে গণধর্ষিতা ও মৃতা পশুচিকিৎসকের বাবা বললেন, এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। প্রসঙ্গত, শুক্রবার কাকভোরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্তর। এই ঘটনা জানার পরেই এমন প্রতিক্রিয়া দিলেন তরুণী পশু চিকিৎসকের বাবা। উল্লেখ্য, দেশ উত্তাল হয়ে উঠেছিল হায়দরাবাদের ঘটনায়। চাপে ছিল তেলেঙ্গানা সরকারও। …

আরও পড়ুন »

ফের দুর্ঘটনা নিউটাউনে, আশঙ্কাজনক ২

সূর্য সরকার। রাতের নিউটাউনে (Newtown) আবারও দুর্ঘটনা, প্রাইভেট চার চাকা গাড়ির ধাক্কায় আহত স্কুটি চালক ও স্কুটি আরোহী দুই তরুণী। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। হেলমেট ছাড়া স্কুটি করে দুই আইটি কর্মী বাড়ি যাওয়ার সময় নিউটাউন …

আরও পড়ুন »

মহা নাটকের মহাপর্ব, মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফডণবীস

নিজস্ব প্রতিবেদন:   মহা-নাটকের মহাপর্ব। মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। এছাড়া  উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপির অজিত পওয়ার।    শনিবার মহারাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে বড় চমক সামনে এল। ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির সঙ্গে সরকার গড়ে ফেলল এনসিপি। কংগ্রেস ও শিবসেনার মহাজোট থেকে বেরিয়ে এনসিপির এই অবস্থান চমকে …

আরও পড়ুন »

মধ্যপ্রদেশে বাবা-মায়ের হাতে খুন হল ধর্ষণকারী সন্তান

নিজস্ব প্রতিবদেন:   সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় নিজের সন্তানকে খুনের দায়ে গ্রেফতার করা হল এক দম্পতিকে। পুলিশ সূত্রে খবর, নিজের বোন, ভাইয়ের বৌ ও ভাইঝিকে ধর্ষণের অভিযোগ ছিল ওই সন্তানের বিরুদ্ধে। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছোট ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ।   দাতিয়ার এসডিওপি (SDOP) গীতা ভরদ্বাজ …

আরও পড়ুন »

৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে উপত্যকায় কমেছে অশান্তি, দাবি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাথর ছোঁড়ার মতো ঘটনা কম হয়েছে। মঙ্গলবার সংসদে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জী কিশান রেড্ডি। কেন্দ্রীয় সরকারের মতে, এখনও পর্যন্ত ৭৬৫ জন পাথরবাজকে গ্রেফতার করা হয়েছে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেড্ডি সংসদে বলেন, ২০১৯-র ৫ আগস্ট অনুচ্ছেদ ৩৭০ …

আরও পড়ুন »

হলদিয়ার সর্বনাশ করে খড়গপুরকে শেষ করতে এসেছেন শুভেন্দু, ভোট প্রচারে তোপ অর্জুনের

সূর্য সরকার। “হলদিয়ার সর্বনাশ করেছে শুভেন্দু। এখন রেল নগরী খড়গপুর ওর টার্গেট।” বুধবার সন্ধ্যায় খড়গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এই ভাষাতেই আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদরের উপনির্বাচনে অর্জুন সিং, প্রার্থী প্রেমচাঁদ …

আরও পড়ুন »

বিজেপির পর ব্যর্থ সেনা, সরকার গঠনের জন্য এনসিপিকে ডাকলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন:   মহারাষ্ট্রে সরকার গড়বে কে? এটাই এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে। বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার পরে, এনসিপির সঙ্গে জোট করে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায় শিবসেনা।    আজ সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত শিবসেনাকে সময় দিয়েছিল রাজ্যপাল। ওই সময়ের মধ্যে …

আরও পড়ুন »