সূর্য সরকার।
রাতের নিউটাউনে (Newtown) আবারও দুর্ঘটনা, প্রাইভেট চার চাকা গাড়ির ধাক্কায় আহত স্কুটি চালক ও স্কুটি আরোহী দুই তরুণী। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। হেলমেট ছাড়া স্কুটি করে দুই আইটি কর্মী বাড়ি যাওয়ার সময় নিউটাউন নতুন পুকুর মোড়ের সিংনালে পিছন থেকে মারুতি সুজুকির প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। দুই তরুণী ছিটকে পড়ে। এরপর পিছনে আসা এক স্কুটি চালক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থা আশংকাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, আকুতিতে থাকা দুই তরুণী সম্পর্কে বোন। নাম নেহা কুমারী গিরি ও নিশা কুমারী গিরি।
পুলিশ সূত্রে খবর, এই প্রাইভেট গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এর আগে ইউনিটেকের কাছে একটি দুর্ঘটনা ঘটায় তারপর পালিয়ে যাওয়ার সময় নতুন পুকুর মোড়ে ওই স্কুটিকে ধাক্কা মেরে সোজা সাপুরজি আবাসনে বিপদজনক ভাবে চালিয়ে ঢোকে।সেখানে চালককে আটকে রেখে থানায় খবর দেয়। নিউটাউন থানার পুলিশ গিয়ে চালক ও গাড়িটিকে আটক করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news