Breaking News
Home / TRENDING / সিএএ-র সমর্থনে মোদীকে এক কোটি চিঠি পাঠাবে রাজ্য বিজেপি

সিএএ-র সমর্থনে মোদীকে এক কোটি চিঠি পাঠাবে রাজ্য বিজেপি

নীল রায়।

পশ্চিমবঙ্গ থেকে সিএএ-র (CAA) সমর্থনে এক কোটি চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে পাঠাচ্ছে বিজেপি। নতুন বছরের শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে জনমত গঠনে নামছে গেরুয়া শিবির। সিএএ-’র সমর্থনে কলকাতায় মহামিছিল কর্মসূচি সেরে দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্য বিজেপির (BJP) শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে অল্প সময় বৈঠক করেন সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বৈঠকেই তিনি নির্দেশ দেন, সিএএ নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা প্রচারে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে।

এর আগে এনআরসি ও সিএবি পাশের দাবিতেও রাজ্য থেকে প্রায় এক কোটি চিঠি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। সেবার নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। এবার সিএএ নিয়ে প্রচারের পাশাপাশি, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর নির্দেশ দিয়ে গেলেন জেপি নাড্ডা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *