Breaking News
Home / TRENDING / হলদিয়ার সর্বনাশ করে খড়গপুরকে শেষ করতে এসেছেন শুভেন্দু, ভোট প্রচারে তোপ অর্জুনের

হলদিয়ার সর্বনাশ করে খড়গপুরকে শেষ করতে এসেছেন শুভেন্দু, ভোট প্রচারে তোপ অর্জুনের

সূর্য সরকার।

“হলদিয়ার সর্বনাশ করেছে শুভেন্দু। এখন রেল নগরী খড়গপুর ওর টার্গেট।” বুধবার সন্ধ্যায় খড়গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এই ভাষাতেই আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদরের উপনির্বাচনে অর্জুন সিং, প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ-কে নিয়ে প্রচারের পাশাপাশি, পৃথক সাংবাদিক সম্মেলনে করেন। সেখানেই অর্জুন বলেন, “শুভেন্দু অধিকারী হলদিয়াকে সর্বনাশ করেছে। হলদিয়া বন্দর শেষের দিকে চলে গেছে। এখন রেল নগরী ওনার চোখে পড়েছে। রেল নগরীতে লুটপাট করার জন্য একটা ডামি ক্যান্ডিডেট এখানে দাঁড় করানো হয়েছে। কলকাটি নাড়ানোর জন্য শুভেন্দু অধিকারীকে এখানে নামানো হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম না করে চাঁচাছোলা ভাষায় অর্জুন সিং আরও বলেন, “পিসি-ভাইপো কম্পানি পশ্চিমবঙ্গে যেভাবে তোলাবাজি করছে। সেই তোলাবাজি এখানে করার জন্য এখানে ওনাকে নামানো হয়েছে। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত কালচার ক্রিয়েট রাখা হয়েছে।”

অর্জুন সিংহের অভিযোগ, “সারাদেশে কোনও রাজ্যে এভাবে নির্বাচনের সময় গণতন্ত্রকে হত্যা করা হয় না। ভোটে রিগিং করে অন্যের অধিকারকে হরণ করা হয় না। ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে পোলিং বুথ হয় সেখানে সরকারি আধিকারিক, পোলিং পার্সোনাল ও গেটে সিকিউরিটি ছাড়া ভেতরে কোন জায়গায় কোনও দলের পোলিং এজেন্ট বসে না। কিন্তু এরা যেই শাসক দল ভোটের সময় সন্ত্রাস করে সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না।” নির্বাচন কমিশন যাতে খড়গপুরে যথোপযুক্তবাহিনী মোতায়েন করেন সেই দাবি কমিশনের কাছে করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *