Breaking News
Home / TRENDING / শোভনের জমানার দমকলের অডিট রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন দমকলমন্ত্রী সুজিত

শোভনের জমানার দমকলের অডিট রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন দমকলমন্ত্রী সুজিত

সূর্য সরকার।

শোভন চট্টোপাধ্যায়ের দমকল মন্ত্রী থাকাকালীন ফায়ার অডিটের ক্ষেত্রে একাধিক গলদ রয়েছে। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) । এদিন মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত সারা রাজ্য জুড়ে প্রায় ১৪০০ ফায়ার অডিট হয়েছে। সেখানে প্রায় ৫০ শতাংশ ফায়ার অডিটের ক্ষেত্রে একাধিক গলদ রয়েছে। সেক্ষেত্রে নতুন করে অডিট করতে বলা হয়েছে তাদের। সূত্রের খবর, একাধিক জায়গায় দেখা যাচ্ছে সংশ্লিষ্ট আবাসনে বা বহুতলে জলাধার থাকলেও সেখানে জল নেই। অনেক জায়গাতেই ম্যানুয়াল ব্যবস্থা স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই আগুন নেভানোর ক্ষেত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, সুজিত বসু দমকল দপ্তরের দায়িত্ব পেয়েছেন হাতে পেয়েছেন জানুয়ারি মাসে। তাঁর আগে দমকল মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই জায়গা থেকে শোভনের আমলেই ফায়ার অডিট শুরু হয়েছিল দমকলে। সেই অডিটের কাজ এখনও চলছে বলে জানিয়েছেন সুজিত বসু। সেই সময় থেকে যে ফায়ার অডিটগুলো হয়েছে তার মধ্যে প্রায় ৪০-৫০ শতাংশ ক্ষেত্রেই খুঁত রয়েছে। এবং সেইগুলোকে পুনর্বার করতে বলা হয়েছে। তাহলে কি পরোক্ষে শোভনের আমলের ফায়ার অডিটের ওপর প্রশ্ন তুলেছেন বর্তমান মন্ত্রী ! যদিও এ ব্যাপারে সুজিত বসু কিছুই বলতে নারাজ। যদিও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন যে বিগত সময়ে ফায়ার অডিট যথাযথভাবে হয়নি। সেক্ষেত্রে দপ্তরের অনেক আধিকারিকদের ভূমিকা থাকতে পারে বলেই সূত্রের খবর।

দমকলের স্পিন্টার থাকলেও তা কাজ করে না , এই ধরনের খুঁত দেখা দিয়েছে বলেই ফের আবার নতুন করে ফায়ার অডিট করাচ্ছে দমকল দপ্তর। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর বেহালা পূর্বের বিধায়ক তথা তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Shovan Chatterji) তিনটি দফতরের মন্ত্রী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ আবাসন ও পরিবেশ দফতরের সঙ্গে দমকল দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল শোভনকে।‌ কিন্তু, এবার মন্ত্রী থাকাকালীন শোভনের কাজকর্ম নিয়েই প্রশ্ন উঠে গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *