Breaking News
Home / TRENDING / ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে উপত্যকায় কমেছে অশান্তি, দাবি কেন্দ্রের

৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে উপত্যকায় কমেছে অশান্তি, দাবি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন:

জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাথর ছোঁড়ার মতো ঘটনা কম হয়েছে। মঙ্গলবার সংসদে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জী কিশান রেড্ডি। কেন্দ্রীয় সরকারের মতে, এখনও পর্যন্ত ৭৬৫ জন পাথরবাজকে গ্রেফতার করা হয়েছে।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেড্ডি সংসদে বলেন, ২০১৯-র ৫ আগস্ট অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২০১৯-র ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৬১ জনের নামে মামলা দায়ের করা হয়েছিল। রেড্ডির মতে, উপত্যকায় অশান্তি কমানোর জন্য উপদ্রব এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে ও গন্ডগোল এড়াতে কিছু বিচ্ছিন্নতাবাদী নেতাকে সরকার নিজেদের হেফাজতে রেখেছিল।

কেন্দ্রীয় সরকারের মতে, বিভিন্ন সময় গোয়েন্দাদের মারফৎ সরকারের কাছে খবর এসেছে, পাথর ছোঁড়া সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের যোগসাজশ রয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA) এরকম ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাঁদের জন্যই উপত্যকা অশান্ত হয়ে রয়েছে। আর এর জন্য প্রভাব পড়েছে কাশ্মীরের অন্যতম পর্যটন শিল্পে। গত ৬ মাসে উপত্যকায় বেড়াতে এসেছেন ৩৪,১০,২১৯ জন পর্যটক। যার মধ্যে ১২,৯৩৪ জন পর্যটক ছিল বিদেশি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *