Breaking News
Home / TRENDING / এখনই ভাঙা হচ্ছে না টালা ব্রিজ

এখনই ভাঙা হচ্ছে না টালা ব্রিজ

সূর্য সরকার।

এখনই ভাঙছে না টালা সেতু। তার জন্য আগে হবে বিকল্প পথের ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে তড়িঘড়ি টালার সেতু ভাঙা ঠিক হবে না বলে মনে করছে কেএমডিএ। উত্তর কলকাতার ক্যানাল সেতু এবং চিৎপুর সেতু মেরামতির পরই পূর্ত দফতরকে টালা সেতু ভাঙার কথা জানাবে কেএমডিএ (KMDA)।

সংস্থা সূত্রে খবর, টালা সেতুর (Talah Bridge) পরিবর্তে আর জি কর হাসপাতালের কাছের ক্যানাল সেতু এবং চিৎপুর সেতুকেই যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসাবে ভাবা হয়েছে। এই দুই সেতু দিয়ে এখন গাড়ি চলাচল করছে এবং যথেষ্ট যানজটও হচ্ছে। ফলে কেএমডিএ এখনই দেখে নিতে চায় টালা সেতু ভাঙার পর কয়েক গুণ বর্ধিত যানবাহনের ভার বহনে বিকল্প দুই সেতু কতটা সক্ষম। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, এই দুই সেতুর অবস্থাও বিশেষ ভাল নয়। সেক্ষেত্রে পরবর্তী পরীক্ষায় এদের ভারবহনের সক্ষমতা পুরোপুরি যাচাই না করে টালা সেতু ভাঙার পক্ষপাতী নয় কেএমডিএ। আগামী সপ্তাহে দলের দ্বিতীয় দফায় ক্যানাল সেতু এবং চিতপুর সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেএমডিএ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *