নিজস্ব প্রতিবদেন:
সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় নিজের সন্তানকে খুনের দায়ে গ্রেফতার করা হল এক দম্পতিকে। পুলিশ সূত্রে খবর, নিজের বোন, ভাইয়ের বৌ ও ভাইঝিকে ধর্ষণের অভিযোগ ছিল ওই সন্তানের বিরুদ্ধে। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছোট ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ।
দাতিয়ার এসডিওপি (SDOP) গীতা ভরদ্বাজ বলেন, “১২ নভেম্বর সকালে দাতিয়া শহরের কাছে একটি ঢিবির মধ্যে ২৪ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি শনাক্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তে এই খুনের ব্যাপারে কোনও প্রমাণ পাওয়া যায়নি।” পাশাপাশি তিনি আরও বলেন, “মৃতদেহটি যেখানে পাওয়া গিয়েছে সেখানে কোনও চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র মৃতদেহের পায়ে তেলের ছাপ পাওয়া গিয়েছে। তবে একটু দূরে পড়ে থাকা তার জুতোয় তেলের চিহ্ন পাওয়া যায়নি। এর থেকে অনুমান করা হয়েছে খুন ওই জায়গায় হয়নি।”
ভরদ্বাজের মতে, মৃত ওই যুবকের বাবা-মা নিজের সন্তানের মৃতদেহ দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। খুনের পিছনে কে বা কারা রয়েছে, তা জানার জন্য আমরা বিভিন্নভাবে তদন্ত চালিয়েছি। এমনকি ওই দম্পতিকে জেরা করেও কিছু পাওয়া যায়নি। তারা বিভিন্নভাবে আমাদের বিভ্রান্ত করেছে। তারপর মানসিকভাবে জেরা করার পর ওই দম্পতি স্বীকার করে, ছোট ছেলের সাহায্যে তারা তাদের বড় ছেলেকে খুন করে। এই ঘটনায় তিন জনকেই গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ওই পরিবারটি দারিদ্র্যসীমার নীচে বসবাস করত। তাদের বড় ছেলেটি সর্বদা মদ্যপ অবস্থায় থাকত। সে তার বোন, ভাইয়ের বৌ ও ভাইজিকে ধর্ষণ করে। এমনকি সে তার মায়েরও শ্লীলতাহানি করে। ১১ নভেম্বর সে তার ভাইয়ের বৌকে পুনরায় ধর্ষণ করে। তারপরেই ওই পরিবারের বড় ছেলে খুন হন বাবা-মা ও ভাইয়ের হাতে। এই ঘটনায় অভিযুক্ত তিনজনই জেল হেফাজতে রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news