Breaking News
Home / TRENDING (page 908)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

সাগরপারের জোড়া আমন্ত্রণ দিলীপকে

নীল বণিক : নরওয়ে ও ফিনল্যান্ডের আমন্ত্রন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে আমন্ত্রন জানাতে দু’টি দেশের কনসাল জেনারেলরা বিজেপির রাজ্য সদর দফতরে যান। দিলীপ ঘোষের সঙ্গে নরওয়ে ও ফিনল্যান্ডের কনসাল জেনারেলরা প্রায় একঘন্টা বৈঠক করেন। এছাড়া মঙ্গলবারের এই বৈঠকে হাজির ছিলেন ডেনমার্ক, আইসল্যান্ডের রাষ্ট্রদূতরাও। বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি …

আরও পড়ুন »

অপেক্ষার অবসান, মুম্বইয়ে ফিরছেন শ্রীদেবী

নিজস্ব সংবাদদাতা : স্বামী বনি কাপুরের সঙ্গে শেষবারের মতো বিমানে চড়লেন শ্রীদেবী। দুবাই আসার সময় দুজনে পাশাপাশি বসে এসেছিলেন। তবে শেষযাত্রায় পাশাপাশি বসা হল না। বনি বসলেন ছেলে, ভাই ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে যাত্রীদের আসনে। আর তাঁর আদরের শ্রী রইলেন বিমানের কার্গোয়। তিনদিনের মানসিক টানাপোড়েন, মর্গ ও পুলিশ স্টেশনে ছোটাছুটি, …

আরও পড়ুন »

সর্ষের মধ্যেই ভূত, তাই রাজ্যের নিরাপত্তা ছাড়ছেন দিলীপ

নীল বণিক   রাজ্যের নিরাপত্তারক্ষীদের জন্যই তাঁর গোপনীয়তা বজায় থাকছে না, এমনটাই মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই তাঁকে রাজ্যের তরফে দেওয়া নিরাপত্তা সরিয়ে নিতে বলেছেন দিলীপ ঘোষ। তাঁর পুলিশকর্মীদের এপর ব্যক্তিগত কোনও আক্রোশ নেই। তবে রাজ্যের মনোভাবের ফলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এমনিতেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া …

আরও পড়ুন »

ইস্টবেঙ্গলে খালিদের নজিরবিহীন ঘটনা!‌ জানলে চমকে যাবেন। ক্লিক করুন

চিরঞ্জিৎ মণ্ডল : নজিরবিহীন ঘটনা। শেষ কবে ময়দানের বড় ক্লাবের কোচ এরকমটা করেছে কেউ মনে করতে পারছে না। ইস্টবেঙ্গল ফুটবলাররা চমকে যাচ্ছেন। কর্তারাও অবাক। দোলের দিন যখন রঙ উৎসবে মাতবে বাংলা। তখন বিকেলে বারাসতে প্র্যাকটিস করবে ইস্টবেঙ্গল। কঠোর পরিশ্রমের তত্ত্বে বিশ্বাসী খালিদ সময় নষ্ট করতে নারাজ খালিদ। ছুটি দিতে চান …

আরও পড়ুন »

সব প্রমাণ আছে, চিটফান্ড কাণ্ডে এবার জেল খাটবেন পার্থ : মুকুল

নিজস্ব সংবাদদাতা   তাপস, মদন, সুদীপের পর এবার জেল খাটবেন পার্থ। ঘাটালের জনসভায় ঠিক এমনটাই দাবি করলেন মুকুল রায়। মঙ্গলবার মুকুল বলেন, সারাদার সঙ্গে যোগাযোগ থাকার কারণে যদি মদন মিত্র জেল খাটতে পারেন তাহলে প্রয়াগের মতো একই রকম একটি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার কারণে পার্থ কেন জেলে যাবেন না! সভা …

আরও পড়ুন »

বোতলেই বিপদ! এবার বিপদকেই বোতল বন্দি করতে ময়দানে সাধন। (দেখুন ভিডিও)

ঈষাণিকা ভোরাই   সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতার একটা বড় অংশ জুড়ে ডায়েরিয়া নিয়ে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। প্রথমে অস্বীকার করলেও পরে পানীয় জলকেই এর জন্য দায়ী করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে পুরসভার নলবাহিত পানীয় জল নয়, মেয়রের ইঙ্গিত ছিল বোতলবন্দি জলের দিকেই। এবার সেই বোতলবন্দি জলের দিকেই কড়া নজর …

আরও পড়ুন »

গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযুক্তকে বহিষ্কার করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা   মুজঃফরপুর কাণ্ডে অভিযুক্ত বিজেপি সদস্য মনোজ বৈঠাকে ৬ বছরের জন্য বহিষ্কার করল দল। ২৪ ফেব্রুয়ারী বিহারের মুজফ্ফরপুরে মনোজ বৈঠার এসইউভি গাড়িতে পিষ্ঠ হয়ে ৯টি শিশুর মৃত্যু হয়। সিসিটিভিতে গাড়ির নম্বর প্লেট ও বিজেপি চিহ্ন দেখা গেলেও মনোজ বৈঠার বিরুদ্ধে পুলিশ এফআইআর নেয়নি বলে অভিযোগ। ঘটনায় সারা দেশজুড়ে …

আরও পড়ুন »

লাল ফিতের বাঁধন কবে কাটবে? বারাসাতে প্রশাসনিক বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ঈষাণিকা ভোরাই   উত্তর ২৪ পরগণা জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, বারাসাতের রবীন্দ্রভবনে হয় এই প্রশাসনিক বৈঠক। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ১) কাজ করতে এত সময় কেন? লাল ফিতের বাঁধন কবে কাটবে? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। কাজ চটপট করতে হবে। ফাইল চালাচালিতে সময় নষ্ট করা যাবে না। …

আরও পড়ুন »

৬৫ ঘন্টা হিমঘরে কাটিয়ে দেশে ফেরার ছাড়পত্র শ্রীদেবীর

নিজস্ব সংবাদদাতা   ৬৫ ঘন্টা হিমঘরে থাকার পর অবশেষে দেশে ফেরার ছাড়পত্র পেলেন শ্রীদেবী। মঙ্গলবার দুবাইয়ের সরকারি উকিলের তরফে ‘গো অ্যাহেড’ নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই এই নির্দেশ ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরই তদন্তের ‘ক্লোজার রিপোর্ট’ ফাইল করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ দেয় দুবাই পুলিশ। ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে …

আরও পড়ুন »

জানেন কি, বসন্ত ঋতুতে কীভাবে বসন্ত উৎসব শুরু হল?

পার্থসারথি পাণ্ডা   বসন্ত এসে গেছে। তাই এখন শিমূলের ডাল ফুলে ফুলে লাল, পলাশের শাখা ফুলে ফুলে লাল। ঝিরি ঝিরি বাতাস গুনগুনিয়ে সুর তুলেছে, ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে’। তবে যার ইচ্ছেবলে এই বসন্ত ঋতুর জন্ম হয়েছিল, তিনি হলেন কামনার দেবতা মদনদেব। বৃত্রাসুর একসময় এমন অত্যাচারী হয়ে উঠেছিল যে, …

আরও পড়ুন »

আইএএস পরীক্ষায় ফেল করে আত্মঘাতী যুবক

নিজস্ব সংবাদদাতা : অইএএস পরীক্ষায় পাস করতে না পারায় আত্মঘাতী হলেন এক যুবক। দিল্লির বের সরাই এলাকায় একাই থাকত সম্রাট চৌহান নামের ওই যুবক। আইএএস পরীক্ষায় পাস করতে না পারায় গত কয়েকদিন ধরেই হতাশায় ভুগছিল সে। সোমবার রাত থেকে ফোন করে তাঁকে না পেয়ে সকালে সম্রাটের বাড়ি যান তাঁর বাবা। …

আরও পড়ুন »

দলীয় অফিসে হঠাৎ অসুস্থ, চলেই গেলেন প্রবোধ

নিজস্ব সংবাদদাতা   মারা গেলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পাণ্ডা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার সকাল ৫.৪০ নাগাদ তিনি দলের রাজ্য সদর দফতরে হঠাৎ অসুস্থ বোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই ৫.৫০ নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হদরোগে আক্রান্ত হয়েই প্রবোধ পাণ্ডার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে সিপিআই …

আরও পড়ুন »

 ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলা রাজৌরিতে

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে ফের হামলা চালাল পাকিস্তান। মঙ্গলবার সকাল থেকেই পাকিস্তানের তরফে মর্টার হামলা করা হয়। ভারতীয় সেনার তরফ থেকেও এই হামলার উত্তর দেওয়া হয়েছে। বারেবারেই নিয়ন্ত্রণ রেখার দু তরফ থেকেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েকদিন …

আরও পড়ুন »

শ্রীদেবীকে খুন করা হয়েছে, দাউদের দিকে আঙ্গুল তুলে দাবি স্বামীর

নিজস্ব সংবাদদাতা : শ্রীদেবীর মৃত্যুতে দাউদ যোগ আছে। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির সাংসদ সুব্রহ্মন্যম স্বামী। তিনি বলেন, “শ্রীদেবীকে আমি ব্যক্তিগত ভাবে বহুদিন চিনি। তিনি কখনই মদ্যপান করতেন না। তাঁকে দুবাইতে খুন করেছে দাউদের লোক।” বিজেপির সাংসদ দাবি করেন, হোটেলের সব সিসিটিভির ফুটেজ চেক করা হোক। এমনকি শ্রীদেবীর রুমের বাইরের …

আরও পড়ুন »

মদের ঠেকের প্রতিবাদ করে প্রহৃত, অর্জুন ঘনিষ্ঠ অভিযুক্ত এখনও অধরা

নিজস্ব সংবাদদাতা : হালিশহরের মনসাপাড়ায় বেআইনি মদের ঠেক ও জুয়ার ঠেকের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা প্রবীর সরকার। কিন্তু সেই প্রতিবাদের ভাষা কিছুতেই সহ্য হচ্ছিল না হালিশহরের তৃণমূল যুবনেতা সুদীপ্ত দাসের। অভিযোগ অর্জুন সিংহ অনুগামী তৃণমূল নেতা সুদীপ্ত দাস, মাধব চক্রবর্তী ও দীপঙ্কর চক্রবর্তী নামের দুই প্রতিবাদীকে মারধর করেন। তাঁদের …

আরও পড়ুন »

মুকুলের হাত ধরেই তৃণমূলে ভাঙন

নিজস্ব সংবাদদাতা : মুকুল রায়ের হাত ধরেই পঞ্চায়েত নির্বাচনে এরাজ্য পদ্মফুল ফোটানোর স্বপ্ন দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার নিজের গড়েই তৃণমূলকে বাড়াতে আগ্রহী বিজেপি নেতা মুকুল রায়। সোমবার সকালে বীজপুরে কংগ্রেস সভাপতি অশোক দাসকে বিজেপিতে যোগদান করালেন মুকুল রায়। তাঁর অনুগামীদের নিজের হাতে বিজেপি পতাকা তুলে দেন মুকুল রায়। …

আরও পড়ুন »