Breaking News
Home / TRENDING / অপেক্ষার অবসান, মুম্বইয়ে ফিরছেন শ্রীদেবী

অপেক্ষার অবসান, মুম্বইয়ে ফিরছেন শ্রীদেবী

নিজস্ব সংবাদদাতা :

স্বামী বনি কাপুরের সঙ্গে শেষবারের মতো বিমানে চড়লেন শ্রীদেবী। দুবাই আসার সময় দুজনে পাশাপাশি বসে এসেছিলেন। তবে শেষযাত্রায় পাশাপাশি বসা হল না। বনি বসলেন ছেলে, ভাই ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে যাত্রীদের আসনে। আর তাঁর আদরের শ্রী রইলেন বিমানের কার্গোয়। তিনদিনের মানসিক টানাপোড়েন, মর্গ ও পুলিশ স্টেশনে ছোটাছুটি, আইনি জটিলতার চাপে বিধ্বস্ বনি হয়তো ভাবছেন, কেন এমন হল? চাঁদনি বিহীন মুম্বইয়ে বিমান নামবে রাত দশটায়। সেখান থেকে গ্রিন একর্সে নিজের বাড়িতে। শেষবারের মতো নিজের সাজানো সংসারে কিছুক্ষণ কাটাবেন। তারপর বুধবার সকাল ৯.৩০ থেকে সেলিব্রেশন হলে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা থাকবে শ্রীদেবীর দেহ। এরপর ৩.৩০ র সময় তাঁর অন্ত্যেষ্টি করা হবে

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *