নীল বণিক :
নরওয়ে ও ফিনল্যান্ডের আমন্ত্রন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে আমন্ত্রন জানাতে দু’টি দেশের কনসাল জেনারেলরা বিজেপির রাজ্য সদর দফতরে যান। দিলীপ ঘোষের সঙ্গে নরওয়ে ও ফিনল্যান্ডের কনসাল জেনারেলরা প্রায় একঘন্টা বৈঠক করেন। এছাড়া মঙ্গলবারের এই বৈঠকে হাজির ছিলেন ডেনমার্ক, আইসল্যান্ডের রাষ্ট্রদূতরাও। বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, “বিদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিষয়ে কথা হয়েছে। বাণিজ্য বিষয়ে ওঁদের কিছু নির্দিষ্ট বক্তব্য ওঁরা আমার কাছে পেশ করেছেন। অামি কেন্দ্রীয় সরকারের বানিজ্যমন্ত্রকেই এই ব্যাপারে যা বলার বলব। মোদি সরকার সবমসয় ভারতের বন্ধু দেশগুলির সঙ্গে সুসম্পর্ক চায়। তাই কেন্দ্রীয় সরকার ডেনমার্ক, নরওয়ে সহ সব দেশের মতামতের গুরুত্ব দেবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news