নিজস্ব সংবাদদাতা
তাপস, মদন, সুদীপের পর এবার জেল খাটবেন পার্থ।
ঘাটালের জনসভায় ঠিক এমনটাই দাবি করলেন মুকুল রায়।
মঙ্গলবার মুকুল বলেন, সারাদার সঙ্গে যোগাযোগ থাকার কারণে যদি মদন মিত্র জেল খাটতে পারেন তাহলে প্রয়াগের মতো একই রকম একটি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার কারণে পার্থ কেন জেলে যাবেন না! 
সভা থেকেই মুকুলের বিস্ফোরক দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে প্রয়াগের মালিকের পাশে বসে তাঁর কোম্পানিতে অর্থলগ্নি করার জন্য মানুষকে আহ্বান করেছেন, সেই প্রমাণ তাঁর কাছে আছে।
সিবিআই যে আবার রাজ্যে সক্রিয় হবে এবং সেই দিন যে আর দুরে সে কথা এদিন আরও একবার বলেন মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news