নিজস্ব সংবাদদাতা
মারা গেলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পাণ্ডা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার সকাল ৫.৪০ নাগাদ তিনি দলের রাজ্য সদর দফতরে হঠাৎ অসুস্থ বোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই ৫.৫০ নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হদরোগে আক্রান্ত হয়েই প্রবোধ পাণ্ডার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে সিপিআই দফতরে শোকের ছায়া নেমে এসেছে। সকাল ১১ টা নাগাদ ভূপেশ ভবন থেকে তাঁর মৃতদেহ পিস হেভেনে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রবোধ পাণ্ডার দেহ শায়িত থাকবে। বুধবার সকাল ৯ টা নাগাদ রাজ্য সদর দফতরে নিয়ে আসা হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের কর্মী সহ অন্যান্যরা। তারপর তাঁর মরদেহ মেদিনিপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ২০০২ সালে প্রবোধ পাণ্ডা প্রথম মেদিনীপুর থেকে সাংসদ হন। এরপর ২০০৪ ও ২০০৯ সালে ওই একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news