Breaking News
Home / TRENDING / মদের ঠেকের প্রতিবাদ করে প্রহৃত, অর্জুন ঘনিষ্ঠ অভিযুক্ত এখনও অধরা

মদের ঠেকের প্রতিবাদ করে প্রহৃত, অর্জুন ঘনিষ্ঠ অভিযুক্ত এখনও অধরা

নিজস্ব সংবাদদাতা :

হালিশহরের মনসাপাড়ায় বেআইনি মদের ঠেক ও জুয়ার ঠেকের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা প্রবীর সরকার। কিন্তু সেই প্রতিবাদের ভাষা কিছুতেই সহ্য হচ্ছিল না হালিশহরের তৃণমূল যুবনেতা সুদীপ্ত দাসের। অভিযোগ অর্জুন সিংহ অনুগামী তৃণমূল নেতা সুদীপ্ত দাস, মাধব চক্রবর্তী ও দীপঙ্কর চক্রবর্তী নামের দুই প্রতিবাদীকে মারধর করেন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন দীপঙ্কর চক্রবর্তী। এরপর স্থানীয় বাসিন্দারা যুব তৃণমূল নেতা সুদীপ্ত দাসের বিরুদ্ধে বীজপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ ভাটপাড়ার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *