Breaking News
Home / TRENDING (page 855)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

ব্যালট বক্স লুট করতে এসে ভোটারদের গণপিটুনিতে জখম আট

উত্তর দিনাজপুর,১৪ মে: ব্যালট বক্স লুঠ করতে এসে ভোটারদের গনপিটুনিতে জখম আটজন দুষ্কৃতি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রামপঞ্চায়েতের দরিমানপুরে। আহতদের হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। …

আরও পড়ুন »

নন্দীগ্রামে ভোটের বলি দুই

নন্দীগ্রাম, ১৪ মে : নন্দীগ্রামে দুই সিপিএম কর্মী অপু মান্না, যোগেশ্বর ঘোষ গুলি বিদ্ধ হয়ে মৃত। নন্দীগ্রাম ২ নং ব্লকের রেয়াপাড়ার গোপালনগরে সিপিএমের সমর্থকরা ভোট দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এলাকায় বাইক আগে থেকেই দাপিয়ে বেড়াচ্ছিল। তারাই এই সিপিএম কর্মীদের ওপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ দুই সিপিএম কর্মীকে এলাকার মানুষ …

আরও পড়ুন »

বীরভূমের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ

সিউড়ি, ১৪ মে: বীরভূমের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের ৪৬ নম্বর বুথের বুঁইচা সংসদ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। প্রতিরোধ গড়লে শাসক দলের লোকজন বুথ থেকে ব্যালট পেপার ছিনতাই করে বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সাঁতরা। তিনি সব দিক বিচার করে সেখানে নির্বাচন …

আরও পড়ুন »

শান্তিপূর্ণ ভোটে বিক্ষিপ্ত অশান্তি ঝাড়গ্রামে

ঝাড়্গ্রাম ১৪ মে ঝাড়গ্রাম জেলায় সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও জাম্বনি নয়াগ্রাম ব্লক থেকে দুয়েকটি বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া গেছে । জাম্বনি ব্লকের পড়িহাটি অঞ্চলের ৮ নাম্বার বুথে তৃনমূলের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগকে ঘিরে অশান্তি হয় । এই অঞ্চলের বাবুইদা বুথ থেকেও বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ …

আরও পড়ুন »

ভোট আটকাতে বাম প্রার্থীর স্ত্রীকে মারল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: ভোট লুঠ, বুথ দখল তো ছিলই, এবার মহিলা প্রার্থীকে নিগ্রহের ঘটনাও উঠে এল। নদিয়ায় কালিগঞ্জ থানার পলাসী ২ নং গ্রাম পঞ্চায়েতে বাম প্রার্থীর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম প্রার্থী আব্বাস আলির স্ত্রী সোনাবানুকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের মারে আহত সোনাবানু বিবিকে …

আরও পড়ুন »

বাসন্তীতে তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বাসন্তীতে পুলিশকে মারধোর করে বুথ দখল করলো দুষ্কৃতিরা। অভিযোগ দুষ্কৃতিরা তৃণমূল আশ্রিত। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের ঘটনা। ঘটনায় গুরুতর জখম তিন পুলিশকর্মী। লাঠি, রড ও ধারাল অস্ত্র দিয়ে মারধোর করা হয়েছে তাদের। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি …

আরও পড়ুন »

ভোট দিতে এসে বাঁকুড়ায় তিরবিদ্ধ এক

বাঁকুড়া, ১৪ মে: নিজস্ব প্রতিনিধি : বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েতের লাগদা বুথে তিরবিদ্ধ এক ভোটকর্মী । আহতের নাম লক্ষীকান্ত মহন্ত। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর সময় তৃণমূল ও নির্দল সমর্থকদের ঝামেলার মধ্যে পড়ে তিনি তিরবিদ্ধ হন বলে অভিযোগ। আহত ব্যক্তিকে রাইপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। …

আরও পড়ুন »

বোমা গুলি নয়, ছাপ্পা ভোটে মজেছে পুরুলিয়া, অভিযোগ বিরোধীদের

পুরুলিয়া, ১৪ মে: বোমবাজি, খুনের ঘটনা না ঘটলেও বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, পুরুলিয়া জেলায় ছাপ্পা ভোট চলছে নির্বিঘ্নে। নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ না থাকায় এবং বিরোধীদের তেমন শক্তি না থাকায় অবাধে ছাপ্পা ভোট করছে শাসক দল- বলে অভিযোগ উঠছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে তৃণমূলের দাবি জেলায় শান্তিপূর্ণভাবেই …

আরও পড়ুন »

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শাসকদলের ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ, একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা

পূর্ব মেদিনীপুর,১৪ মে: পূর্ব মেদিনীপুরে শাসকদলের হাতে আক্রান্ত বিরোধীরা । ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ জেলা জুড়ে। আসুন দেখে নিই একনজরে জেলার বিভিন্ন স্থানে ভোট সন্ত্রাসের নানা চিত্র। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের পশ্চিম ধলহরা গ্রামে তৃণমূলের আক্রমনে আহত হয়েছেন ৩ জন নির্দল প্রার্থী ও কর্মীসমর্থক বলে অভিযোগ।আহতদের তমলুক জেলা হাসপাতালে …

আরও পড়ুন »

ভোটকক্ষে তৃণমূলের নজরদারিতে চলছে ভোট

পূর্ব বর্ধমান : বাইরে ভোটের ছোট ছোট লাইন।বুথের ভিতরে চলছে নির্বিঘ্নে ভোট। ভোটকক্ষের সামনে পালা করে দাঁড়াচ্ছে দু একজন যুবক। ভোটারদের তারা দেখিয়ে দিচ্ছেন কোথায় ছাপ দিতে হবে।বাইরে দাঁড়িয়ে পুলিশ। এই চিত্র পূর্ব বর্ধমানের রায়না থেকে খন্ডঘোষ,জামালপুর থেকে গলসি সব জায়গাতেই। বিরোধীদের অভিযোগ সন্ত্রাসের আবহে চলছে ভোটগ্রহণ।কোথাও তৃণমূল নিজেই ছাপ্পা …

আরও পড়ুন »

রায়গঞ্জে বুথে ব্যাপক বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

উত্তর দিনাজপুর, ১৪ মে: বুথ দখল নিয়ে তৃণমূল- বিজেপি সংঘর্ষ, বোমাবাজি গুলি। আহত ১০ জন তৃনমূল কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর বাজিতপুর ভোটগ্রহন কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বুথ দখল করতে আসলে তাদের বাধা দিতে গেলে গুলি চালায়, ব্যাপক বোমাবাজি …

আরও পড়ুন »

আরামবাগে ভোট দিতে গিয়ে আক্রান্ত ২ তৃণমূল কর্মী

আরামবাগ, ১৪ মে: ভোট দিতে গিয়ে মারাত্মক ভাবে আক্রান্ত হলেন তৃণমূলের দুই সক্রিয় কর্মী।ভোট গ্রহন কেন্দ্রের বাইরে থেকেই তাদের দুজনকে আটকে দিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের তুলে নিয়ে আসে তৃণমুলেরই লোকজন।ভআক্রান্ত তৃণমূল কর্মীদের না নাম বিজয় ঘোষ ও পলাশ কুন্ডু। ঘটনা আরামবাগের আড়ান্ডি অঞ্চলের সিয়ারা এলাকার। …

আরও পড়ুন »

কাকলি অনুগামীর মাথা ফাটল সব্যসাচীর ছেলেদের হাতে

নিজস্ব প্রতিনিধি : তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব জ্যাংড়া হাতিয়াড়া ২২১ নং বুথে। সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের অনুগামীরা ছাপ্পা দিতে আসে। সব্যসাচী অনুগামীরা বাধা দিলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রাজ্জাক হুসেনের মাথা ফাটে। এদিকে নিউটাউন গৌরাঙ্গনগরে পাথরঘাটা ২নং গ্রাম পঞ্চায়েতের ২২৬নং বুথে তৃনমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, গুলি। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের …

আরও পড়ুন »

জমি নিয়ে বিবাদের জেরে মৃত্যু , বাঁকুড়ায় ভোট বয়কট গ্রামবাসীদের

বাঁকুড়া, ১৪ মে রবিবার জমিজমা সংক্রান্ত গ্রাম্য বিবাদের জেরে সুনীল কর্মকার নামে এক গ্রামবাসীকে হত্যার ঘটনার প্রতিবাদে ভোট বয়কট করলেন গ্রামের মানুষ। ঘটনাটি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ধূল্যাপুর গ্রামের। ধূল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯১নাম্বার বুথে কয়েকশো ভোটার এই ঘটনার জেরে ভোট বয়কট করেছেন। গ্রামবাসীদের দাবি জমি সংক্রান্ত একটি ঘটনায় নিরীহ এক গ্রামবাসীর …

আরও পড়ুন »

কুলতলিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

দক্ষিণ ২৪ পরগনা, ১৪ মে: দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জ গ্রামপঞ্চায়েতের বালির চর এলাকার। গুলিতে নিহত ওই তৃনমূল কর্মীর নাম আরিফ গাজীI এই ঘটনায় এসইউসি আইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছেI বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ায় উত্তেজনা, বন্ধ ভোট গ্রহণ

নিজস্ব সংবাদদাতা : পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুরে ১৯২ নম্বর বুথে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ায় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ভোট বন্ধ করে দেন। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »