বাঁকুড়া, ১৪ মে: নিজস্ব প্রতিনিধি :
বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েতের লাগদা বুথে তিরবিদ্ধ এক ভোটকর্মী । আহতের নাম লক্ষীকান্ত মহন্ত। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর সময় তৃণমূল ও নির্দল সমর্থকদের ঝামেলার মধ্যে পড়ে তিনি তিরবিদ্ধ হন বলে অভিযোগ। আহত ব্যক্তিকে রাইপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুযুধান দুই গোষ্ঠীর মধ্যে বোমা-তির ধনুকের লড়াই চলে বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news