উত্তর দিনাজপুর,১৪ মে: ব্যালট বক্স লুঠ করতে এসে ভোটারদের গনপিটুনিতে জখম আটজন দুষ্কৃতি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রামপঞ্চায়েতের দরিমানপুরে। আহতদের হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শান্তিপূর্ন ভাবেই ভোটগ্রহন চলছিল হেমতাবাদ ব্লকের নওদা গ্রামপঞ্চায়েতের দরিমানপুর বুথের ভোটগ্রহন কেন্দ্রে। বেলা বারোটা নাগাদ একদল দুষ্কৃতি মোটরবাইকে করে এসে ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা করলে ভোটার ও স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ফেলে গনধোলাই শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তিনজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা দরিমানপুরের ভোটগ্রহন কেন্দ্র থেকে ব্যালট বক্স লুঠ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news