আরামবাগ, ১৪ মে: ভোট দিতে গিয়ে মারাত্মক ভাবে আক্রান্ত হলেন তৃণমূলের দুই সক্রিয় কর্মী।ভোট গ্রহন কেন্দ্রের বাইরে থেকেই তাদের দুজনকে আটকে দিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের তুলে নিয়ে আসে তৃণমুলেরই লোকজন।ভআক্রান্ত তৃণমূল কর্মীদের না নাম বিজয় ঘোষ ও পলাশ কুন্ডু। ঘটনা আরামবাগের আড়ান্ডি অঞ্চলের সিয়ারা এলাকার।
তাদের দুজনেরই মাথা দিয়ে রক্ত ঝড়তে থাকে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের লোকজন। অভিযোগ, এই এলাকার নির্দলের লোকজন বিজয় ঘোষ ও পলাস কুন্ডুকে আটকে মারধর করে। মেরে মাথা ফাটিয়ে দেয় তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news