নন্দীগ্রাম, ১৪ মে : নন্দীগ্রামে দুই সিপিএম কর্মী অপু মান্না, যোগেশ্বর ঘোষ গুলি বিদ্ধ হয়ে মৃত। নন্দীগ্রাম ২ নং ব্লকের রেয়াপাড়ার গোপালনগরে সিপিএমের সমর্থকরা ভোট দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এলাকায় বাইক আগে থেকেই দাপিয়ে বেড়াচ্ছিল। তারাই এই সিপিএম কর্মীদের ওপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ দুই সিপিএম কর্মীকে এলাকার মানুষ তুলে হাসপাতালের দিকে আনার আগেই ঘটনাস্থলের কাছেই মৃত্যু হয় দুজনের। এই ঘটনার পর সিপিএমের সমর্থকরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news