Breaking News
Home / TRENDING / বীরভূমের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ

বীরভূমের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ

সিউড়ি, ১৪ মে: বীরভূমের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের ৪৬ নম্বর বুথের বুঁইচা সংসদ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। প্রতিরোধ গড়লে শাসক দলের লোকজন বুথ থেকে ব্যালট পেপার ছিনতাই করে বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সাঁতরা। তিনি সব দিক বিচার করে সেখানে নির্বাচন বন্ধ করে দেন। সেখানে পুনরায় নির্বাচন করা হবে বলে জানান সুদীপ্তবাবু। ওই বুথে ১৯ টি ব্যালটের কোনও হদিশ পাওয়া যায়নি।
ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর আসনের ৬১ নম্বর বুথের পাহারকাটা প্রাথমিক বিদ্যালয়ে শাসক দলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে। গ্রামবাসীরা প্রতিরোধ গড়লে সেখানে তৃণমূল – বিজেপি সংঘর্ষ বাধে। সংঘর্ষে জখম হন তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ রবিন সরকার। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে প্রচুর পরিমানে তীর ধনুক উদ্ধার করে। তৃণমূলের অভিযোগ বিজেপি এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করেছে। পাল্টা অভিযোগ বিজেপির। ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *