Breaking News
Home / TRENDING / পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শাসকদলের ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ, একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শাসকদলের ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ, একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা

পূর্ব মেদিনীপুর,১৪ মে: পূর্ব মেদিনীপুরে শাসকদলের হাতে আক্রান্ত বিরোধীরা । ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ জেলা জুড়ে। আসুন দেখে নিই একনজরে জেলার বিভিন্ন স্থানে ভোট সন্ত্রাসের নানা চিত্র। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের পশ্চিম ধলহরা গ্রামে তৃণমূলের আক্রমনে আহত হয়েছেন ৩ জন নির্দল প্রার্থী ও কর্মীসমর্থক বলে অভিযোগ।আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে খেজুরীর ১ নং ব্লকের কলাগেছিয়া অঞ্চলের কোটারি গ্রামের ১৩৬ নং বুথে তৃণমূলের প্রার্থী ও এজেন্টকে মারধোর ও ছাপ্পা অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ তৃণমূল নির্দল প্রার্থীর বিরুদ্ধে।
নন্দীগ্রাম ২ নং ব্লকের তেরপেখিয়া থেকে রেয়াপাড়া যাওয়ার রাস্তায় বাইক বাহিনীর দাপট লক্ষ্য করা গেছে। প্রায় ২০ থেকে ২৫ টি মোটরবাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে ওই এলাকায়।প্রতিটি বাইকেই দু থেকে তিনজন আছে। প্রত্যেকটি বাইকেই বোমের ব্যাগ ও হাতে বন্দুক আছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ১২৫ নং বুথ বরুণা প্রাথমিক বিদ্যালয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতী বোমাবাজি করেছে। প্রিজাইডিং অফিসIর ও পুলিস কর্মীদের মারধর করে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
কাঁথি ২ দেশপ্রান ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলবনী বুথে ভাঙচুর করা হয় বুথ। ভোট কর্মীদের মারধর করে ব‍্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সমস্ত ব্যালট মাঠে ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। ভোট বন্ধ হয়ে গেছে। সিরিয়া ১৪৯ নং বুথ। আক্রান্ত হয়েছেন বিজেপির এক সমর্থক সীতা মাইতি সহ প্রায় ১৫জন। জানা গেছে স্থানীয় টিএমসি প্রার্থী শঙ্কর মাইতি ও কৈলাস মাইতির নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালায় ও ব্যালট বক্স ভাঙচুর করে বলে অভিযোগ।
কাঁথি ২ দেশপ্রান চালতি গ্রাম পঞ্চায়েত এলাকার চালতি ২৩৩ বুথে, ভগবানপুর ২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামচক, ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহম্মদপুর প্রাথমিক বিদ‍্যালয় বুথেও ছাপ্পার অভিযোগ উঠেছে।পটাশপুর ১ নং ব্লকের বড়হাট অঞ্চলের ১২ নং বুথে ভোটারদের ভীতি প্রদর্শন ও ভোটদানে বাধার অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস অবাধে ছাপ্পা ভোট দিয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *