Breaking News
Home / TRENDING / ভোটকক্ষে তৃণমূলের নজরদারিতে চলছে ভোট

ভোটকক্ষে তৃণমূলের নজরদারিতে চলছে ভোট

পূর্ব বর্ধমান :
বাইরে ভোটের ছোট ছোট লাইন।বুথের ভিতরে চলছে নির্বিঘ্নে ভোট। ভোটকক্ষের সামনে পালা করে দাঁড়াচ্ছে দু একজন যুবক। ভোটারদের তারা দেখিয়ে দিচ্ছেন কোথায় ছাপ দিতে হবে।বাইরে দাঁড়িয়ে পুলিশ।
এই চিত্র পূর্ব বর্ধমানের রায়না থেকে খন্ডঘোষ,জামালপুর থেকে গলসি সব জায়গাতেই। বিরোধীদের অভিযোগ সন্ত্রাসের আবহে চলছে ভোটগ্রহণ।কোথাও তৃণমূল নিজেই ছাপ্পা মারছে আবার কোথাও ভোট কক্ষের সামনে দাঁড়িয়ে তৃণমূল কে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলেই চলছে দেখে নেওয়ার হুমকি।ফলে বাধ্য হয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এদিকে রায়নায় সিপিএম তৃণমূলের মারামারিতে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গেছে, নাক কেটেছে একজনের। ঘটনার পরে এলালায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন দুপুর এগারোটা পর্যন্ত ৩২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *