উত্তর দিনাজপুর, ১৪ মে: বুথ দখল নিয়ে তৃণমূল- বিজেপি সংঘর্ষ, বোমাবাজি গুলি। আহত ১০ জন তৃনমূল কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর বাজিতপুর ভোটগ্রহন কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বুথ দখল করতে আসলে তাদের বাধা দিতে গেলে গুলি চালায়, ব্যাপক বোমাবাজি করে। ধারালো অস্ত্র দিয়ে হামলাও চালায়। তৃণমূলের কর্মীদের কারও গুলি লাগে কারওবা বোমার আঘাত। ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভাগডুমুর ভোটকেন্দ্রের ভোটগ্রহন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news