ঝাড়্গ্রাম ১৪ মে
ঝাড়গ্রাম জেলায় সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও জাম্বনি
নয়াগ্রাম ব্লক থেকে দুয়েকটি বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া গেছে । জাম্বনি
ব্লকের পড়িহাটি অঞ্চলের ৮ নাম্বার বুথে তৃনমূলের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগকে
ঘিরে অশান্তি হয় । এই অঞ্চলের বাবুইদা বুথ থেকেও বিজেপির এজেন্টকে বের করে
দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি । নয়াগ্রামের ছোট ঝরিয়া গ্রাম পঞ্চায়েতের
২৭ ও ৩০ নাম্বার বুথের বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে মারধর করার
অভিযোগ রয়েছে । এছাড়া বেলপাহাড়ি বিনপুর শিলদা লালগড় গোপীবল্লভপুর
সহ প্রায় সব এলাকাতেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে । দুপুর একটা পর্যন্ত ৫৫ শতাংশ
ভোট পড়ার খবর পাওয়া গেছে । সর্বত্র শ্লথ গতিতে ভোট গ্রহণের অভিযোগ করছেন
ভোটাররা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news