বাঁকুড়া, ১৪ মে
রবিবার জমিজমা সংক্রান্ত গ্রাম্য বিবাদের জেরে সুনীল কর্মকার নামে এক গ্রামবাসীকে হত্যার ঘটনার প্রতিবাদে ভোট বয়কট করলেন গ্রামের মানুষ। ঘটনাটি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ধূল্যাপুর গ্রামের। ধূল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯১নাম্বার বুথে কয়েকশো ভোটার এই ঘটনার জেরে ভোট বয়কট করেছেন। গ্রামবাসীদের দাবি জমি সংক্রান্ত একটি ঘটনায় নিরীহ এক গ্রামবাসীর প্রাণ গেল। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। একইসাথে এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার চেয়ে ভোট বয়কট করছেন বলেও জানান গ্রামবাসীরা। যদিও এই ভোট বয়কট তোলার জন্য গ্রামবাসীদের সাথে আলোচনা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে ভরসা জুগিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে ভোটাররা আসবেন কি না তা সময় বলবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news