ওয়েব ডেস্ক:
সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন দেশের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সোমবার রিয়াধের কিং আবদুলাজিজি শহরে এই গবেষণা কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। তেলের খনির দেশ সৌদি আরবে বিকল্প শক্তি হিসেবে পরমাণু শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় সেই নিয়েই গবেষণা হবে এই কেন্দ্রে। তবে কবে থেকে এই পরমানু শক্তি গবেষণা কেন্দ্র তৈরি করা শুরু হবে সেবিষয়ে কোনও তথ্যই দেয়নি আরব প্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news