Breaking News
Home / TRENDING / মিশন ২০১৯: মুকুলের বাড়িতেই বিজেপির কন্ট্রোল রুম

মিশন ২০১৯: মুকুলের বাড়িতেই বিজেপির কন্ট্রোল রুম

নীল বণিক:

মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতেই হচ্ছে বিজেপির লোকসভা ভোটের কন্ট্রোল রুম। পুজো মিটতেই গেরুয়া শিবিরের রাজ্যের শীর্ষ নেতা ২০১৯-এর লোকসভা ভোটের জন্য ঝাঁপাতে চলেছেন। উল্লেখ্য যে আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হবার জন্য মুকুলের রায়কে দায়িত্ব দিয়েছে দিল্লি। সেই গুরু দায়িত্ব পালন করার জন্য মুকুল রায় প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। পুজো মিটতেই এবার বিজেপির জাতীয় পরিষদের সদস্য জোরকদমে কাজ শুরু করে দিতে চান বলে জানা গিয়েছে। তাই সবার আগে দলের কন্ট্রোল রুম নিজের মতো করে সাজিয়ে নিলেন মুকুল।

চব্বিশ ঘন্টার জন্য মুকুল রায়ের দক্ষিণ কলকাতার এলগিন রোডের বাড়িতে এই কন্ট্রোল রুম খোলা থাকবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের সব জায়গার দলীয় কর্মীদের জন্য চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। কন্ট্রোল রুমের জন্য সর্বক্ষণের দশজন দলীয় কর্মী কাজ করবেন। তাছাড়া মুকুল রায়ের তৈরি নির্বাচনী কন্ট্রোল রুমে রাজ্যের বেশ কয়েকজন পুলিশ কর্তাও থাকবেন। তারাই জেলায় জেলায় দলের কর্মীদের আইনি সহায়তা দেবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও নির্বাচনী কন্ট্রোল রুম থেকে মুকুল রায় নিজেও বুথস্তর পর্যন্ত যোগাযোগ রাখবেন নিয়মিত।

প্রসঙ্গত মুকুল রায় তৃণমূলে থাকাকালীনও রাজ্যের শাসক দলের নির্বাচনী কন্ট্রোল রুম সাজাতেন। এখন মুকুল রায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে। দল আলাদা হলেও কাজ সেই এক। তাই আত্মবিশ্বাসী ‘চাণক্য’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *