নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
দুর্গাপুর সিটি সেন্টারে একটি এটিএম ভেঙে লুঠ করতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতী। ঘটনায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে দুই যুবক দুর্গাপুরের সিটি সেন্টারে কল্পতরু বিল্ডিংয়ে একটি বেসরকারী ব্যাঙ্কের এটিএমে ঢুকে সেখানে চেক ড্রপ বক্সটি ভেঙ্গে পালানোর চেষ্টা করে। ওইসময় নিরাপত্তারক্ষীর চিৎকার আশেপাশের লোকজন ওই দুই যুবকের একজনকে ধরে ফেলে। তারপরই শুরু হয় ক্ষিপ্ত জনতার গণধোলাই। সেই সুযোগে আরেক যুবক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে আটক করে। পুলিশ জানিয়েছে ধৃত যুবক বিহারের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news