নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যায় বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল কালী পূজা। শোনা যায়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস যখন জয়রামবাটীতে থাকাকালীন একদিন স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে ঠাকুরকে কালী রুপে পূজা করেছিলেন।পরে অবশ্য বেলুড় মঠ নির্মাণ হলে এখানে কালী পূজা শুরু করেন। আর তারপর থেকেই বেলুড় মঠে কালী পূজা হয়ে আসছে। বছরে মোট চারবার কালী পূজা হয় বেলুড় মঠে। দ্বীপানিতা অমাবস্যা ছাড়াও ফলহারিনী অমাবস্যা , রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে মঠে পূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে একমাত্র দ্বীপানিতা অমাবস্যা ছাড়া বাকি তিথিতে ঠাকুরের মূর্তিতে পূজা হয়। এদিন পূজা উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল।রাত যত বেড়েছে মঠে ভক্তদের ভিড় তত বেড়েছে। সারারাত ধরে মঠে পূজা অনুষ্ঠিত হলেও নিয়ম অনুযায়ী রাত ১০ র পর কোনও মহিলা ভক্ত পূজায় অংশগ্রহণ করতে পারেননা।
এদিকে বেলুড় মঠে কালী পূজা উপলক্ষে গোটা এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। প্রচুর পুলিশ মোতায়েনের পাশাপাশি সি সি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর ব্যবস্থা ছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news