Breaking News
Home / TRENDING / খড়্গপুরে শপিংমলে ভয়াবহ আগুন, ভষ্মীভূত একটি ফ্লোর

খড়্গপুরে শপিংমলে ভয়াবহ আগুন, ভষ্মীভূত একটি ফ্লোর

নিজস্ব সংবাদদাতা:

পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: দিওয়ালির  সকালে আগুনে পুড়লো খড়্গপুর শহরের মালঞ্চ রোডের একটি শপিংমল। বুধবার ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের চোখে পড়ে ওই শপিং মল থেকে ধোঁয়া বার হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। স্থানীয় মানুষের সহযোগিতায় এবং দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ভষ্মীভূত হয়েছে শপিংমলটির নিচের তলা। ঘটনাস্থলে ছুটে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ এবং খড়গপুর পৌরসভার চেয়ারম্যান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত অনুমান করা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। সাত সকালে  শপিংমলে আগুনের কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *