Breaking News
Home / TRENDING / রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত চোপড়া

রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত চোপড়া

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:

উত্তরদিনাজপুরের লক্ষ্মীপুরের পর ফের উত্তপ্ত হয়ে উঠল চোপড়ার ঘিরনীগাঁ গ্রামপঞ্চায়েতের ধনীর ঘাট এলাকা। তৃণমূল কংগ্রেস ও সিপিএম, কংগ্রেস জোটের সংঘর্ষে আহত উভয় পক্ষের পাঁচ জন। আশঙ্কাজনক এক জন। আহতদের প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুর এলাকার মৃত কংগ্রেস কর্মী সমীরুদ্দিনের শেষকৃত্য করে ফেরার সময় ধনীর ঘাট এলাকায় রাস্তায় ফের কংগ্রেস-সিপিএম জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে আক্রমণ হয়।

ঘটনায় উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। উল্লেখ্য, নির্বাচনের পর থেকে চোপড়া এলাকা বারে বারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *