Breaking News
Home / TRENDING (page 658)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

উলটপুরাণ : তৃণমূল ছেড়ে সোমেনের ছাতার তলায় যোগদানের হিড়িক সংখ্যালঘুদের

নীল বণিক : রাজ্য রাজনীতিতে কী শুরু হল উলটপুরাণ! শুরু হল সোমেন মিত্রর হাত ধরে? এতদিন রাজ্য কংগ্রেসকে ভাঙছিল তৃণমূল কংগ্রেস। এবার সোমেন মিত্রও পাল্টা তৃণমূল কংগ্রেসকে ভাঙতে শুরু করলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভাঙতে শুরু করেছেন বিজেপি, পিডিসিআই ও ইউডিএফকেও। বৃহস্পতিবার এই রাজনৈতিক দলগুলি থেকে থেকে প্রায় ২ হাজার নেতা-কর্মী …

আরও পড়ুন »

কোন ১১ ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল? জেনে নিন ক্লিক করে

  নীল রায় জানুয়ারির ট্রান্সফার উইনডো-তে এগারো ফুটবলারকে ছেড়ে দিচ্ছে কোয়েস ইস্টবেঙ্গল। এদেরকে লোনে অন্য ক্লাবে পাঠাতে আগ্রহী ক্লাব। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। দেখে নেওয়া যাক এগারো ফুটবলারের নাম। এদের মধ্য ৮ জন ইস্টবেঙ্গল একাডেমির ফুটবলার। ১. বালি গগনদীপ সিং (প্রতি মাসে বেতন ১.৮৫ লক্ষ টাকা) …

আরও পড়ুন »

দিব্যেন্দু পালিত আচার-আচরণে ছিলেন পরিপাটি

  কমলেন্দু সরকার :  কাল রাত্রে ঝড় এসে ঢুকেছিল পরিচিত ঘরে।/ লোকেন ছিল না। তার জার্নালের পাতা কটি উড়ছে/ হাওয়ায়; দিব্যেন্দু কী জানতেন তাঁর কবিতার ঝড় নিজের ঘরে ঢুকেছে! তিনি কী জানতেন তাঁর লেখার পাতাগুলো উড়ছে হাওয়ায়! হয়তো বুঝতে পেরেছিলেন। কিংবা পারেননি। দিব্যেন্দু অর্থাৎ দিব্যেন্দু পালিত। তিনি বলছেন, একাকী, নিঃসঙ্গ, …

আরও পড়ুন »

মৃত্যুমিছিল: সকালে প্রয়াত পিনাকী ঠাকুর, দুপুরে দিব্যেন্দু পালিত

ওয়েব ডেস্ক: বাংলা শিল্প ও সংস্কৃতির জগতে চলছে মৃত্যুমিছিল! আজ এক সকালে এল দুই আঘাত। সকালে প্রয়াত হন পিনাকী ঠাকুর, মধ্যদুপুরে চলে গেলেন একাধারে গদ্য ও পদ্য সাহিত্যিক দিব্যেন্দু পালিত। হপ্তা দুয়েক হাসপাতালে ভর্তি ছিলেন পিনাকী ঠাকুর। ভুগছিলেন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায়।  ব্যারাকপুরের একটি হাসপাতালে ছিলেন ভেন্টিলেশানে। গতকাল তাঁকে পিজি হাসপাতালে আনা …

আরও পড়ুন »

ভোটের জন্য কী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন? জেনে নিন ক্লিক করে

নীল বণিক আগামি সোমবার থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রথম ধাপে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমলাদের প্রশিক্ষণ দেবে। সাতই জানুয়ারী এই ট্রেনিংয়ে রাজ্যের ৪২ জন আমলা যাচ্ছেন। রাজ্যের বেশ কয়েকজন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক দিল্লিতে যাচ্ছেন নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণে অংশ নিতে দিল্লি যাচ্ছেন। …

আরও পড়ুন »

খড়দায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা উত্তর ২৪ পরগনার খড়দা থানা অন্তর্গত পাতুলিয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গনধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। বুধবার রাতে ওই গনধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ । রাতেই এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়দা থানায় । নির্যাতিতা মহিলার স্বামী পাতুলিয়ার ওই বিজেপি কর্মী জানান, বুধবার সন্ধ্যায়  ছেলেকে প্রাইভেট পড়াতে …

আরও পড়ুন »

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে উড়বে তৃণমূল : দিলীপ

নীল বণিক ত্রিপুরার মতোই বিজেপি ঝড়ে বাংলায় উড়ে যাবে তৃণমূল, জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় সভায় বিজেপির রাজ্য সভাপতি বলেন, ২০১৯ এর লোকসভা ভোটে রাজ্য পুলিশ ১০০ মিটারের বাইরে থাকবে। সম্পূর্ন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশন। তখন তৃণমূল বুঝবে কত ধানে কত …

আরও পড়ুন »

রাফাল ইস্যুতে মোদিকে ফের মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের

ওয়েব ডেস্ক রাফাল নিয়ে আবার সরগরম সংসদ। বুধবার আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাফাল ইস্যুতে ‘ওয়ান টু ওয়ান’ বিতর্কের জন্য চ্যালেঞ্জ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পাশাপাশি, রাফাল বিমানের কেনাবেচা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের আবেদন জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল প্রধানমন্ত্রীর কাছে ২০ মিনিট …

আরও পড়ুন »

অস্ত্র কারবার: জলঙ্গি ও বেলডাঙ্গা থেকে ধৃত ৩

চিরঞ্জিৎ ঘোষ: মুর্শিদাবাদে দুই জায়গায় হানা দিয়ে তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে জলঙ্গি থানার সাহেবনগর এলাকা থেকে ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আল্লারাখা সেখ ও ছবিরুল সেখ। আল্লারাখা সেখ জলঙ্গির সাহেবনগর এলাকার …

আরও পড়ুন »

পাচারের মাঝপথে শিলিগুড়িতে উদ্ধার বহুমূল্য হাতির দাঁত

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে ফের চোরাই হাতির দাঁত মিলল। বুধবার ভোর রাতে সন্দেহজনক একটি ট্রাককে আটকায় পুলিশ। শিলিগুড়ির ঘোষপুকুর এলাকায় মালবাহী ওই ট্রাকটিতে তল্লাশি চালতেই মেলে বহুমূল্য হাতির দাঁত। পুলিশ সূত্রে খবর, দাঁতগুলির ওজন ১৬ কেজির বেশি। ট্রাক চালকের কথা অনুযায়ী এই দাঁত নিয়ে আসা হচ্ছিল অসমের গুয়াহাটি থেকে, যাচ্ছিল কলকাতার …

আরও পড়ুন »

কৈলাশ ও মুকুলের উপস্থিতিতে মৌসুমী যোগ দিলেন বিজেপিতে

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত মৌসুমী চট্টোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে। আজ দিল্লিতে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন এক সময়ের বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই দিল্লি গিয়ে দেখা করে মৌসুমীকে দলের তরফে শুভেচ্ছা জানান মুকুল রায়। তখনই মৌসুমীর বিজেপি যোগ …

আরও পড়ুন »

দু’দিন ব্যাপি বামেদের ধর্মঘটে ঝঞ্ঝাটে পরীক্ষার্থীরা

নীল বণিক: বামেদের ডাকা দুদিনের ধর্মঘটে অসুবিধেয় রাজ্যের ছাত্রছাত্রীরা। বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আগামী ৮ ও ৯ জানুয়ারি টানা ৪৮ ঘন্টা সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ওই দুদিন রাজ্যের একাধিক কলেজে পরীক্ষা রয়েছে, বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষাও রয়েছে। যার ফলে ধর্মঘটের দিন সাধারণ ছাত্র ছাত্রীরা পরীক্ষা সেন্টারগুলিতে পৌঁছতে অসুবিধেয় …

আরও পড়ুন »

শুভেন্দুর বিরুদ্ধে লক্ষণকে চান সোমেন, উল্টো সুর মান্নানের

নীল রায়: পুর্ব মেদিনীপুর জেলা বলে নয়, গোটা রাজ্যে প্রার্থী খুঁজে পেতে নাজেহাল অবস্থা বছর ৭৫-এর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। বাংলায় বিরোধী হিসেবে বিজেপির উত্থানের মাঝেই অধীর চৌধুরীকে সরিয়ে তাকে দুর্গ সামলাতে দায়িত্ব দিয়েছেন রাহুল গাঁধী। কিন্তু বছর ছয়েক তৃণমুলে কাটিয়ে কংগ্রেসের ঘরে ফেরা সোমেন মিত্র বাস্তব পরিস্থিতি দেখে …

আরও পড়ুন »

জয়প্রকাশের নেতৃত্ব দিল্লি জয় করে দ্রুত ‘রথে’র রশি টানতে চায় বিজেপি

ওয়েব ডেস্ক: শীতের ছুটি শেষ। আজ বুধবারই খুলল সুপ্রিম কোর্ট। এবং নিজেদের রথ মামলা নিয়ে তৈরি রাজ্য বিজেপি। তৈরি মুকুল রোহতগি, হরিশ সালভে, মহেশ আগরওয়াল, রঞ্জিত কুমার। নেতৃত্বে রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি আইনজীবী জয়প্রকাশ মজুমদার৷ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে গণতন্ত্র বাঁচাও যাত্রার স্পেশাল রিট পিটিশন (এসএলপি) গৃহীত হয়েছে৷ এবারই হবে …

আরও পড়ুন »

সর্বোচ্চ বাড়লেও সর্বোনিম্নের কল্যানে থাকছে শীত

ওয়েব ডেস্ক: ঠাণ্ডা অল্প কমেছে বটে, তবু শীতের আমেজ থাকছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কেন? কারণ সর্বোচ্চ তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের তুলনায় কম থাকছে এবং কমই থাকবে সর্বোনিম্ন তাপমাত্রা। আজও যেমন স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম ছিল শহরের সর্বোনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ ছিল ২৪.০১। কিন্তু সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১২.০৬ডিগ্রি সেলসিয়াস। অতএব শীত …

আরও পড়ুন »

প্রতিবন্ধী সন্তান জন্মানোর দোষে মরতে হল বধূকে, আটক অভিযুক্ত স্বামী ও শ্বশুর

প্রসেনজিৎ ধর: একদিকে লক্ষাধিক টাকা পনের দাবি, অন্যদিকে প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়া নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ন কোনাইপাড়া গ্রামে । মৃত গৃহবধূর নাম পায়েল কোনাই (১৮)। ঘটনার জেরে অভিযুক্ত স্বামী তপন কোনাই …

আরও পড়ুন »