Breaking News
Home / TRENDING / খড়দায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, জেনে নিন ক্লিক করে

খড়দায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা

উত্তর ২৪ পরগনার খড়দা থানা অন্তর্গত পাতুলিয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গনধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। বুধবার রাতে ওই গনধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ । রাতেই এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়দা থানায় । নির্যাতিতা মহিলার স্বামী পাতুলিয়ার ওই বিজেপি কর্মী জানান, বুধবার সন্ধ্যায়  ছেলেকে প্রাইভেট পড়াতে দিয়ে ফেরার পথে পাতুলিয়া শিব মন্দিরের কাছেই রাস্তায় অন্ধকারে মুখ ঢাকা অবস্থায় চারজন দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন মুখ চেপে ধরে ও আরেক জন পেছন দিয়ে হাত চেপে ধরে এলাকার একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায় এবং ওই মহিলাকে গণধর্ষন করে। বাড়ি ফিরতে দেরী দেখে ওই মহিলার স্বামী তাঁকে খুঁজতে শুরু করে । পরে ওই এলাকারই অন্য এক প্রতিবেশী তাকে উদ্ধার করে। নির্যাতিতাকে পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই বিজেপি কর্মীর স্ত্রীকে দেখতে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছান বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার  সভাপতি মানস ভট্টাচার্য । তিনি বলেন, ‘এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে । তবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ । খড়দা থানার পুলিশ জানিয়েছে, গণধর্ষনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে । তবে ঠিক কী ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে । নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে । অভিযুক্ত দুষ্কৃতিদের খোঁজ চলছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *