নিজস্ব সংবাদদাতা:
শিলিগুড়িতে ফের চোরাই হাতির দাঁত মিলল। বুধবার ভোর রাতে সন্দেহজনক একটি ট্রাককে আটকায় পুলিশ। শিলিগুড়ির ঘোষপুকুর এলাকায় মালবাহী ওই ট্রাকটিতে তল্লাশি চালতেই মেলে বহুমূল্য হাতির দাঁত। পুলিশ সূত্রে খবর, দাঁতগুলির ওজন ১৬ কেজির বেশি। ট্রাক চালকের কথা অনুযায়ী এই দাঁত নিয়ে আসা হচ্ছিল অসমের গুয়াহাটি থেকে, যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে।
এই নিয়ে এক বছরে চার বার চোরাই হাতির দাঁত উদ্ধার হল শিলিগুরিতে। সব মিলিয়ে ৪০কেজির কাছাকাছি যার ওজন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news