Breaking News
Home / TRENDING / জয়প্রকাশের নেতৃত্ব দিল্লি জয় করে দ্রুত ‘রথে’র রশি টানতে চায় বিজেপি

জয়প্রকাশের নেতৃত্ব দিল্লি জয় করে দ্রুত ‘রথে’র রশি টানতে চায় বিজেপি

ওয়েব ডেস্ক:

শীতের ছুটি শেষ। আজ বুধবারই খুলল সুপ্রিম কোর্ট। এবং নিজেদের রথ মামলা নিয়ে তৈরি রাজ্য বিজেপি। তৈরি মুকুল রোহতগি, হরিশ সালভে, মহেশ আগরওয়াল, রঞ্জিত কুমার। নেতৃত্বে রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি আইনজীবী জয়প্রকাশ মজুমদার৷

সুপ্রিম কোর্টে ইতিমধ্যে গণতন্ত্র বাঁচাও যাত্রার স্পেশাল রিট পিটিশন (এসএলপি) গৃহীত হয়েছে৷ এবারই হবে শুনানি। রাজধানির ঠাণ্ডায় রাজ্য বিজেপির জন্য পরিবেশ গরমাগরম। মোদ্দা কথা, কলকাতা হাইকোর্ট ঘুরে আসা ‘রথ’ মামলার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি হোক চায় বিজেপি। সেই মতো ‘রথযাত্রা’ আয়োজন করবে রাজ্যের গেরুয়া বাহিনী ৷ ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে অবসরকালীন বেঞ্চে মামলা করে সত্ত্বর শুনানির আবেদন জানান হয়েছে৷

যদিও সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে,  স্বাভাবিক পদ্ধতিতেই মামলা শোনা হবে৷ সূত্রের খবর, বিজেপির আইনজীবীরা মূলত দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করবেন৷ এক, গণতন্ত্রিক পদ্ধতিতে কোনও যাত্রা আটকানো যায় না৷ রাজ্য কোনও যাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না৷

এমত পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দেওয়ার আবেদন জানানো হতে পারে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেছিলেন, শর্তসাপেক্ষে রথযাত্রা করতে পারে বিজেপি৷

দ্বিতীয়ত, কথা উঠছে রথযাত্রা হলে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আইনশৃঙ্খলা ঠিক রাখতে না পারে তবে আর্টিকেল ৩৫৬-এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের আহ্বান করা হবে৷ সেক্ষেত্রে প্রশ্ন তোলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছেন?

উল্লেখ্য, পর পর চারবার রথযাত্রার দিন পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিজেপি৷ সুপ্রিম কোর্ট নির্দেশে দিলে পঞ্চমবার তারিখ পরিবর্তন করতে হবে। সেই কাজ করতে রাজ্য বিজেপির অসুবিধা নেই। কিন্তু তারা এবার আদাজল খেয়ে নেমেছে আসরে। জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে মুকুল রোহতগি, হরিশ সালভে, মহেশ আগরওয়াল, রঞ্জিত কুমাররা চাইছেন দ্রুত মামলা জিতে রথের রশি টানতে রাজ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *