নীল বণিক
আগামি সোমবার থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রথম ধাপে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমলাদের প্রশিক্ষণ দেবে। সাতই জানুয়ারী এই ট্রেনিংয়ে রাজ্যের ৪২ জন আমলা যাচ্ছেন। রাজ্যের বেশ কয়েকজন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক দিল্লিতে যাচ্ছেন নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণে অংশ নিতে দিল্লি যাচ্ছেন। সারা দেশের আমলারাই এই অংশগ্রহন করবেন বলে কমিশন সূত্রের খবর। পুরো জানুয়ারী মাসজুড়ে গোটা দেশের আমলাদের নিয়ে নির্বাচনের বিশেষ প্রশিক্ষণ দেবে কমিশন। তারপরে প্রশিক্ষন পাওয়া আমলাদের থেকেই নির্বাচনের গুরুত্বপূর্ন কাজ ভাগ করবে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news