Breaking News
Home / TRENDING / প্রতিবন্ধী সন্তান জন্মানোর দোষে মরতে হল বধূকে, আটক অভিযুক্ত স্বামী ও শ্বশুর

প্রতিবন্ধী সন্তান জন্মানোর দোষে মরতে হল বধূকে, আটক অভিযুক্ত স্বামী ও শ্বশুর

প্রসেনজিৎ ধর:

একদিকে লক্ষাধিক টাকা পনের দাবি, অন্যদিকে প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়া নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ন কোনাইপাড়া গ্রামে । মৃত গৃহবধূর নাম পায়েল কোনাই (১৮)। ঘটনার জেরে অভিযুক্ত স্বামী তপন কোনাই ও শ্বশুর লোহারাম কোনাইকে আটক করেছে পুলিশ।

মৃত গৃহবধূর বাবা ত্রিদিব মিস্ত্রি অভিযোগ করেন, আজ থেকে চার বছর আগে ১৪ বছর বয়সে বিয়ে হয় নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা পায়েল কোনাইয়ের সাথে তপন কোনাইয়ের। বিয়ে হয় ভালোবাসা করে। গোকর্ন দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা পায়েল মিস্ত্রি ও গোকর্ন কোনাইপাড়া গ্রামের বাসিন্দা তপন কোনাই। বিয়ের একবছর পরে একটি প্রতিবন্ধী পুত্র সন্তানের জন্ম দেন পায়েল। প্রতিবন্ধী পুত্র সন্তান জন্ম দেওয়ার পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন করা হত এবং লক্ষাধিক টাকা পনের জন্য চাপ দেওয়া হত বলেও অভিযোগ। মৃতার বাবা বলেন, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দেওয়া হলেও আমরা তা দিতে স্বক্ষম ছিলাম না। যার জেরেই মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা। মঙ্গলবার রাতে গোকর্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃতদেহ ফেলে রেখে চলে যান তারা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও শ্বশুরকে আটক করে।

পুলিশ সূত্রে খবর, শ্বশুর লোহারাম কোনাই, স্বামী তপন কোনাই, শ্বাশুড়ি গিদারী কোনাই ও দাদা স্বপন কোনাইয়ের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত স্বামী ও শ্বশুরকে আটক করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বুধবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কান্দি থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *