চিরঞ্জিৎ ঘোষ:
মুর্শিদাবাদে দুই জায়গায় হানা দিয়ে তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে জলঙ্গি থানার সাহেবনগর এলাকা থেকে ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আল্লারাখা সেখ ও ছবিরুল সেখ। আল্লারাখা সেখ জলঙ্গির সাহেবনগর এলাকার ও ছবিরুল সেখ জলঙ্গির টলটলি ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর। এদিন ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল, ৪ টি দেশি পিস্তল, একটি মাস্কেট ও ৪ রাউন্ড গুলি। ধৃতরা অস্ত্র কারবারের সাথে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
অন্যদিকে বুধবার সকালেই গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ কাজিসাহা কালভার্টের কাছে মতিন বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ এম এম পিস্তল, একটি ৭ এম এম পিস্তল , একটি ওয়ান শাটার এবং ২ রাউন্ড গুলি। ধৃত মতিন বিশ্বাস বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর। বুধবার ধৃত তিনজনকেই বহরমপুর আদালতে তোলা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news