নীল বণিক
ত্রিপুরার মতোই বিজেপি ঝড়ে বাংলায় উড়ে যাবে তৃণমূল, জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় সভায় বিজেপির রাজ্য সভাপতি বলেন, ২০১৯ এর লোকসভা ভোটে রাজ্য পুলিশ ১০০ মিটারের বাইরে থাকবে। সম্পূর্ন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশন। তখন তৃণমূল বুঝবে কত ধানে কত চাল! তাছাড়া এদিনের সভা থেকে নাম করে তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জিকে আক্রমন করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সবার আগে গীষ্মকালের ভোটে বাংলার ভাইপো হারবে। তারসঙ্গে তার তোলাবাজরাও রাজ্যপাট থেকে বিদায় নেবে। মানুষ চাইছে যুবরাজের তোলাবাজরা রাজ্য থেকে বিদায় নিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news