নীল বণিক:
বামেদের ডাকা দুদিনের ধর্মঘটে অসুবিধেয় রাজ্যের ছাত্রছাত্রীরা। বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আগামী ৮ ও ৯ জানুয়ারি টানা ৪৮ ঘন্টা সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ওই দুদিন রাজ্যের একাধিক কলেজে পরীক্ষা রয়েছে, বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষাও রয়েছে। যার ফলে ধর্মঘটের দিন সাধারণ ছাত্র ছাত্রীরা পরীক্ষা সেন্টারগুলিতে পৌঁছতে অসুবিধেয় পড়বেন স্বভাববতই। ধর্মঘটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও সামিল হওয়ার আহ্বান জানায় এরাজ্যের বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। সেইসঙ্গে রাজ্য সরকারকে ধর্মঘটে সদর্থক ভূমিকা পালন করার আবেদন করে তারা। ধর্মঘটে সমর্থনের আবেদন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হচ্ছে বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু।
তিন মাস আগেই ধর্মঘট ঘোষণা হওয়া সত্বেও ধর্মঘটের দিনে বিভিন্ন পরীক্ষার সূচি পড়ায় এদিন সরব হন বাম ট্রেড ইউনিয়নের নেতারা। পরীক্ষার সূচি বদলের জন্য রাজ্য ও কেন্দ্র সরকার সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা চিঠি পাঠাচ্ছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান অনাদি সাহু।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে যখন সরব এরাজ্যের শাসক দল তখন ধর্মঘটের বিরোধীতা না করে সমর্থন করতে এগিয়ে আসা উচিত বলে মনে বাম ট্রেডইউনিয়নগুলি। সাংবাদিক সম্মেলনে এবিষয়ে জোরাল ভাষায় সওয়াল করেন বাম ট্রেড ইউনিয়ন নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news